আলোর নিচে মাশরাফিদের অনুশীলন

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৩ এপ্রিল ২০১৭, ১৩:২৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৩:৩১

আলোর নিচে মাশরাফিদের অনুশীলন (ফাইল ছবি) প্রথম টি-টোয়েন্টিকে সামনে রেখে সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় অনুশীলনে নামবে মাশরাফি-সাকিবরা। এসময় ফ্লাডলাইটের আলোতেই অনুশীলন সেরে প্রথম ম্যাচের প্রস্তুতি নিবে মাশরাফি বাহিনী। টি-টোয়েন্টি রাতে হবে দেখেই নিজেদের ঝালিয়ে নিতে এমন প্রস্তুতির কথা ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট। সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে কাল মঙ্গলবার।

অবশ্য ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হেরে যাওয়ার ব্যর্থতা ভুলে যেতে চায় সফরকারীরা। গত শনিবার শ্রীলঙ্কাকে প্রথম কোনও সিরিজে হারানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু তৃতীয় ওয়ানডে হেরে যাওয়ায় ‘ইতিহাস’ গড়তে পারেনি। মাশরাফিরা অবশ্য এই ব্যর্থতা নিয়ে মাথা ঘামাতে রাজি নন। টাইগারদের ভাবনায় এখন শুধুই সামনের দুই ম্যাচ। এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন গতকাল বলেছেন, ‘আমাদের সামনে এখন দুটি টি-টোয়েন্টি। ওখানেই পুরো দলের মূল লক্ষ্য। যদিও এই ফরম্যাটে আমরা এখনও তেমন পারদর্শী নই। অন্যদিকে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী এই সংস্করণে। তারপরও আমি মনে করি ভালোই প্রতিদ্বন্দ্বিতা হবে। পরিকল্পনাগুলো ঠিকঠাক মাঠে প্রয়োগ করতে পারলে আমার মনে হয় অসম্ভব কিছু ঘটবে।’

বাংলাদেশের জন্য ইতিবাচক দিক অভিজ্ঞতা। অভিজ্ঞতায় শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশকে এগিয়ে রেখেছিলেন সুজন। তার মতে, টি-টোয়েন্টি সংস্করণে কেউই ভালো দল নয়।  নির্দিষ্ট সময়ে যারা ভালো খেলবে, তাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। এ বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজারের অভিমত, ‘অভিজ্ঞতার দিক থেকে আমরা এগিয়ে। অবশ্য শ্রীলঙ্কাও ভালো করছে। জিততে হলে অবশ্যই আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। টি-টোয়েন্টিতে ভুল হয়ে গেলে শোধরানোর সুযোগ খুব কম পাওয়া যায়।’

টি-টোয়েন্টি স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম