পাকিস্তানকে হারিয়ে ইমার্জিং কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৭, ২০:২০আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ২০:৫৩

রিজওয়ানকে ফিরিয়ে শেহানের উল্লাস পুরো টুর্নামেন্টে শ্রীলঙ্কার কেবল একটি হার, সেটা ভারতের বিপক্ষে। এশিয়ার তরুণদের বিশ্বকাপ খ্যাত ইমার্জিং টিমস কাপে শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে লঙ্কানরা। যার ফল পেল তারা চ্যাম্পিয়ন হয়ে। সোমবারের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শ্রেষ্ঠত্ব দখল করল।

স্বাগতিক বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠা শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে। পাকিস্তান ব্যাট করতে নেমে বুঝতে পারে টস জিতে সঠিক সিদ্ধান্ত নেয়নি তারা। লঙ্কান বোলারদের নৈপুণ্যে মাত্র ৪২ রানের মধ্যে ৪ উইকেট হারায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান (২৬) ও খুশদিল শাহের (২০) জুটিতে সেই ধাক্কা সামলে উঠছিল তারা। কিন্তু তাদের দুজনকেই টানা ওভারে সাজঘরে পাঠান বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া শেহান জয়াসুরিয়া। ৩২ রানের এ জুটি ভাঙতে আরেকবার ব্যাটিং ধসের মুখোমুখি হয় পাকিস্তানের অনূর্ধ্ব-২৩ দল।

৮৫ রানে ৭ উইকেট হারানো পাকিস্তানকে আরেকবার দাঁড় করানোর চেষ্টা করে অষ্টম উইকেটের জুটি। হাম্মাদ আজম (২৫) ও উসামা মীর (২৬) গড়েন ৪৭ রানের জুটি। তবে খুব কার্যকরী কোনও ভূমিকা রাখতে পারেননি তারা। মাত্র ৪২.১ ওভারে ১৩৩ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। মাত্র ৬ ওভারে ২২ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শেহান। চামিকা করুনারত্নে ও ওয়ানিদু হাসারাঙ্গা দুটি করে উইকেট পান।

মাত্র ১৩৪ রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কার সামনে। পাকিস্তান দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে একটু উত্তেজনা ফেরায়। ২৩ থেকে ৯৮ রানের মধ্যে ৫ জন লঙ্কান ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। কিন্তু সাদিরা সামারাবিক্রমা ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করে সহজ জয়ের ভিত গড়ে দেন। কিথুরুয়ান ভিথানাগে ২০ ও হাসারাঙ্গা ২২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মাত্র ২৩.৫ ওভারে লক্ষ্যে পৌঁছায় তারা। শেহান ব্যাট হাতে মাত্র ৭ রান করলেও বোলিং নৈপুণ্য দিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম