সোমবার নেটে অনুশীলনের সময় আঘাত পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ের সময় ডান হাঁটুতে বল লাগে এই তরুণ অলরাউন্ডারের।
অবশ্য টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, মিরাজের আঘাত গুরুতর নয়। দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, 'দুশ্চিন্তার কিছু নেই। পর্যবেক্ষণে থাকবে মিরাজ। সঙ্গে সঙ্গে কালকের ম্যাচের জন্যও প্রস্তুত থাকবে। আশা করছি সে খেলতে পারবে।’
টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়ানডে অভিষেক হয়েছে তার। এখন টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।
ব্যথাটা গুরুতর না হলে নিশ্চিতভাবে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টিতে খেলবেন ২০ বছর বয়সী মিরাজ। একসময় তিন ধরনের ক্রিকেটেই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলেন। মঙ্গলবার টি-টোয়েন্টিতে অভিষেক হলে তার সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে।
/আরআই/এএআর/








