মাশরাফি এখনও টি-টোয়েন্টি ছাড়েনি: বিসিবি সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৫ এপ্রিল ২০১৭, ১৯:০৮আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৯:০৮

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সবাইকে বিস্মিত করে মঙ্গলবার টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। অথচ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি, মাশরাফি বিন মুর্তজা এখনও টি-টোয়েন্টি ছাড়েননি, শুধু অধিনায়কত্ব ছেড়েছেন! যদিও প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কার সঙ্গে চলতি সিরিজ শেষে টি-টোয়েন্টি থেকে তিনি অবসর নেবেন। 

মাশরাফির ঘোষণাটা যেমন বিস্ময়কর, তেমনি নাজমুল হাসানের মন্তব্যেও অনেকে বিস্মিত। বুধবার কলম্বোর তাজ সমুদ্র হোটেলে সংবাদ সম্মেলনে সবাইকে অবাক করে নাজমুল হাসান বলেছেন, ‘মাশরাফি এটা কেন বলেছে, এখনও আমি জানি না। আমাদের সঙ্গে যা কথা হয়েছে, তাতে করে তার টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার কথা নয়। সে অবশ্যই আমাদের বিবেচনায় থাকবে। আমি যতদূর জানি, সে শুধু অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে। এখন যদি সে ফর্মে থাকে, ফিট থাকে, তাহলে কেন আমরা তাকে খেলাবো না। গতকাল সে অস্বাভাবিক ভালো বোলিং করেছে। নিজে থেকে খেলতে না চাইলে সেটা ভিন্ন কথা। তাকে বাদ দেওয়ার তো কোনও সুযোগ নাই।’

একটি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার জন্য চাপ ছিল মাশরাফির ওপরে। টি-টোয়েন্টিতে বোলার হিসেবে তিনি যতটা উজ্জ্বল, অধিনায়ক হিসেবে ততটা নন। বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়া মাশরাফি অবশ্য একেবারে টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোরই সিদ্ধান্ত নিয়েছেন।

এ প্রসঙ্গে নাজমুল হাসানের মন্তব্য, ‘মাশরাফি সব সময় বলে আসছিল যে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজই হবে তার শেষ সিরিজ। কিন্তু আমরা ভেবেছিলাম শেষ ম্যাচে হয়তো সে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেবে। আমি অবশ্য বলেছি, দলের সিনিয়র খেলোয়াড় হিসেবে তোমাদেরই এ ধরনের সিদ্ধান্ত নিতে হবে।’

তবে বোর্ড সভাপতি যা-ই বলুন না কেন, কঠিন বাস্তবতা হচ্ছে বৃহস্পতিবারের পর মাশরাফিকে টি-টোয়েন্টিতে দেখতে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ!

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম