মুস্তাফিজকে ছাড়াই হায়দরাবাদের দারুণ সূচনা

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০১৭, ০০:৪০আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ০০:৪০

২৭ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসের পথে যুবরাজের একটি শট বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়ায় মুস্তাফিজুর রহমান খেলতে পারেননি। তবে গত মৌসুমে শিরোপা জয়ের অন্যতম নায়ককে ছাড়া আইপিএলের উদ্বোধনী ম্যাচ জিততে সমস্যা হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সহজেই ৩৫ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে তারা।

ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা হায়দরাবাদের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৯ রানে ফিরে যান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আইপিএলের গত মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ ও হায়দরাবাদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক এবার উদ্বোধনী ম্যাচে আউট হয়ে গেছেন ১৪ রান করে।

ওয়ার্নার ব্যর্থ হলেও অন্য ওপেনার শিখর ধাওয়ান এবং তিন ও চার নম্বরে নামা ময়সেস হেনরিক্স ও যুবরাজ সিংয়ের দারুণ ব্যাটিং বিশাল সংগ্রহ এনে দিয়েছে গতবারের চ্যাম্পিয়নদের। ধাওয়ান ৩১ বলে ৪০ ও হেনরিক্স ৩৭ বলে ৫২ রান করেছেন। তবে সবাইকে ছাপিয়ে গেছেন যুবরাজ। ‘যু্‌বি’র মাত্র ২৭ বলে তিনটি ছক্কা ও ৭টি চার সমৃদ্ধ ৬২ রানের ঝড়ো ইনিংস চার উইকেটে ২০৭ রানের ‘পাহাড়ে’ পৌঁছে দিয়েছে হায়দরাবাদকে।

বেঙ্গালুরুর শুরুটা হয়েছে হায়দরাবাদের ঠিক বিপরীত। ক্রিস গেইল (২১ বলে ৩২) ও মানদিপ সিং (১৬ বলে ২৪) ৫২ রানের উদ্বোধনী জুটি ‍উপহার দিয়েছেন দলকে। কিন্তু কঠিন লক্ষ্য তাড়া করে জিততে পারেনি অতিথি দল। ট্র্যাভিস হেড (২২ বলে ৩০) আর কেদার যাদব (১৬ বলে ৩১) লড়াইয়ের চেষ্টা করলেও ১৭২ রানে অলআউট হয়ে গেছে বেঙ্গালুরু। দুটি করে উইকেট নিয়েছেন আশীষ নেহরা, ভুবনেশ্বর কুমার ও রশিদ খান।

এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম