বাংলাদেশ-আয়ারল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথাম

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০১৭, ১২:২৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১২:২৩

টম ল্যাথাম চ্যাম্পিয়নস ট্রফির এক মাস আগে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। আর ওই সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন আইপিএলে খেলবেন বলে নতুন নেতৃত্বে ত্রিদেশীয় লড়াইয়ে নামবে কিউইরা।

নিউজিল্যান্ডের ২২তম ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হয়েছেন টম ল্যাথাম। উইলিয়ামসনসহ ১০ জন আইপিএল খেলতে ভারত থাকবেন। আর এ সুযোগে নতুন একটি দলকে নেতৃত্ব দেবেন ২৫ বছর বয়সী।

ফাস্ট বোলার সেথ র‌্যাঙ্কে ও ফাস্ট বোলিং অলরাউন্ডার স্কট কুগেলেইজন দলে নতুন মুখ। নিউজিল্যান্ড ক্রিকেটের বর্ষসেরা নেইল ওয়াগনারের হয়ে যেতে পারে ওয়ানডে অভিষেক। দলে ডাক দেওয়া হয়েছে হামিশ বেনেট, হেনরি নিকলস ও কলিন মুনরোকে। জায়গা পেয়েছেন অলরাউন্ডার জর্জ ওয়ার্কার। চতুর্থ ওয়ানডেতে যোগ দেবেন জিতান প্যাটেল।

আগামী ১৪ মে বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম (অধিনায়ক, উইকেটরক্ষক), হামিশ বেনেট, নেইল ব্রুম, স্কট কুগেলেইজন, কলিন মুনরো, জেমস নিশাম, হেনরি নিকলস, জিতান প্যাটেল, সেথ র‌্যাঙ্কে, লুক রনচি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেলর, নেইল ওয়াগনার ও জর্জ ওয়ার্কার। সূত্র- ক্রিকইনফো, মেইল অনলাইন

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম