অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ফেভারিট: রানাতুঙ্গা

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৬ এপ্রিল ২০১৭, ১৭:৩৪আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৭:৩৬

নিজের কার্যালয়ে অর্জুনা রানাতুঙ্গা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ ফেভারিট! কথাটা শুনলে চমকে ওঠারই কথা। তবে বক্তা যদি হন অর্জুনা রানাতুঙ্গার মতো বিখ্যাত ক্রিকেটার, তাহলে নড়েচড়ে বসতেই হয়। শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়কের বিশ্বাস, ঘরের মাঠে বাংলাদেশের পক্ষে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া সম্ভব।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা   অস্ট্রেলিয়ার। ২০১৫ সালে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ঐ সিরিজটিই হতে পারে এ বছর। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও।

তবে বল মাঠে গড়ালে বাংলাদেশ যে অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে থাকবে, সে বিষয়ে রানাতুঙ্গা নিশ্চিত। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে তিনি এনে দিয়েছেন বহু সাফল্য। সেই সব সাফল্যের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে বড় ১৯৯৬ বিশ্বকাপ।  শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে এবং থাকবে। ইদানীং অবশ্য ক্রিকেট নিয়ে ভাবার সময় কম। বর্তমানে তিনি বন্দর ও নৌমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে নিজের কার্যালয়ে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন রানাতুঙ্গা। আলোচনা শেষে বাংলাদেশের পরের সিরিজ কবে, নিজে থেকেই জানতে চাইলেন।

অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসতে পারে জেনে ১৯৮৮ সালে ঢাকা ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলা রানাতুঙ্গা বললেন, ‘তোমাদের ভালো সম্ভাবনা আছে। ঘরের মাঠে বাংলাদেশ সব সময় ভালো দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিন উইকেটে খেললে বাংলাদেশের ভালো সম্ভাবনা থাকবে। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্পিন উইকেটে ভালো করেছে। আমার মনে হয় এবারও তাই হবে। সব কিছু মিলিয়ে আমি বলবো বাংলাদেশই ফেভারিট।’

বাংলাদেশের ক্রিকেট সঠিক পথে রয়েছে বলে মনে করেন শ্রীলঙ্কার ক্রিকেটের স্বর্ণযুগের কাণ্ডারি রানাতুঙ্গা। তার দৃঢ় বিশ্বাস, এভাবে এগোতে থাকলে বাংলাদেশ ক্রিকেট বিশ্বের বড় দল হয়ে উঠবে।

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম