মালিঙ্গার চতুর্থ হ্যাটট্রিকের উল্লাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
০৬ এপ্রিল ২০১৭, ২১:৩৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২২:০৪

মালিঙ্গার চতুর্থ হ্যাটট্রিকের উল্লাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন লাসিথ মালিঙ্গা। বৃহস্পতিবার অভিষিক্ত মিরাজকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে এই কীর্তি গড়েন শ্রীলঙ্কান পেসার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি তার চতুর্থ হ্যাটট্রিক। 

মালিঙ্গার শেষ ওভারের প্রথম বলে ফাইন লেগে খেলে ২ রান নেন মুশফিক। দ্বিতীয় বলে মুশফিক সেই একই ভুল করলেন। তার প্রিয় শট স্লগ সুইপ খেলতে গিয়ে ক্লিন বোল্ড হন। তার আউটের পর ক্রিজে আসেন ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলতে নামা মাশরাফি। ব্যাট হাতে শেষটা মোটেও রাঙাতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক, প্রথম বলেই যে বোল্ড! মালিঙ্গার মিডল স্ট্যাম্প বরাবর বলটি লেট কাট করতে গিয়ে উইকেট দিয়েছেন মাশরাফি।

এরপরই হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় মালিঙ্গার সামনে। ১৯তম ওভারের চতুর্থ বলে মালিঙ্গার বিপক্ষে খেলতে নামেন অভিষিক্ত মিরাজ। তার ইয়র্কার লেন্থের বলটি মিরাজের পায়ে আঘাত করলে জোরালো আবেদন হয়, আম্পায়ার সে আবেদনে সাড়া দিতেই বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেন মালিঙ্গা। কুড়ি ওভারের ম্যাচে প্রথম হ্যাটট্রিক করা মালিঙ্গা আন্তর্জাতিক ক্যারিয়ারে পেলেন চতুর্থ হ্যাটট্রিকের দেখা।

বৃহস্পতিবার ৪ ওভারে ৩৪ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন তিনি। প্রথম ৩ ওভারে উইকেট শূন্য মালিঙ্গা শেষ ওভারে ভেলকি দেখিয়ে চেপে ধরেন বাংলাদেশকে।

এর আগে বিশ্বের আরও চার বোলার টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেছেন। বাংলাদেশের বিপক্ষে এর আাগে আরও একটি হ্যাটট্রিক হয়েছিল। ২০০৭ সালে কেপটাউনে সাকিব, মাশরাফি ও অলক কাপালিকে ফিরিয়ে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। টি-টোয়েন্টির ইতিহাসে ওটাই ছিল প্রথম হ্যাটট্রিক।

এরপর ২০০৯ সালে নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ, বান্দারা ও নুয়ান কুলাসেকারাকে তুলে নিয়ে বিশ্বের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন। ২০১০ সালে নিউজিল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টিম সাউদি এই কীর্তি গড়েন; পাকিস্তানের ইউনিস খান, মোহাম্মদ হাফিজ ও উমর আকমলকে আউট করেন টিম সাউদি। পরের কীর্তিটা শ্রীলঙ্কান পেসার থিসারা পেরেরার। ২০১৫ সালে রাঁচিতে ভারতের পান্ডে, সুরেশ রায়না, যুবরাজ সিংকে বিদায় করে দিয়ে চতুর্থ বোলার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম