‘মাশরাফির কাছে প্রত্যেক পেসারের শেখার আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ১৯:৫৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২০:৪৩

টি-টোয়েন্টি থেকে মাশরাফির অবসরের সিদ্ধান্তে রুবেলও হতাশ জীবনের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলা মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে চলছে বন্দনা, স্মৃতিচারণ। সতীর্থ থেকে শুরু করে সাধারণ ক্রিকেটভক্তরা ২০ ওভারের ক্রিকেটে মাশরাফিকে আর না পাওয়ার বেদনায় আক্রান্ত। বাংলাদেশের জার্সিতে প্রিয় অধিনায়কের সঙ্গে আর কখনও টি-টোয়েন্টি খেলতে না পারার দুঃখে রুবেল হোসেনও কাতর।

রবিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মাশরাফির অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন রুবেল, ‘ছোটবেলা থেকেই আমি মাশরাফি ভাইয়ের ভক্ত। তিনি একজন আদর্শ ক্রিকেটার। তাকে ফলো করেই আমি বড় হয়ে উঠেছি। তার সঙ্গে হয়তো আর টি-টোয়েন্টি খেলা হবে না। এজন্য খুব খারাপ লাগছে।’

২০১৪ সালে মাশরাফি অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই  বদলে যেতে থাকে বাংলাদেশ দল। তার হুট করে টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত ভক্ত-সতীর্থ কেউই মেনে নিতে পারছে না। মাশরাফির নেতৃত্বে একতাবদ্ধ হয়ে উঠেছে বাংলাদেশ, দলে কোনও বিভেদের ফাটল নেই। সবার কাছেই তিনি ‘নেতা’। এমন এক ব্যক্তিত্বের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন রুবেল, ‘মাশরাফি ভাই একজনই আছেন।  অনেক কিছু শেখার আছে তার কাছ থেকে। খেলার বাইরেও শেখার জন্য তার সঙ্গে কথা বলা উচিত আমাদের। বিশেষ করে  প্রত্যেক পেস বোলারের তার কাছ থেকে শেখার আছে। তিনি একজন পেসারের অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন।’

সারা শরীরে ৭টি অস্ত্রোপচারের ধকল সামলে খেলে যাচ্ছেন মাশরাফি। এর মধ্যে ৬টি অস্ত্রোপচার হয়েছে দুই হাঁটুতে। রুবেল এনিয়ে ভীষণ অবাক, ‘এখন যারা উঠে আসছে সবাই মাশরাফির ভাইয়ের ভক্ত। তার দুর্ভাগ্য, পায়ে অনেকবার সার্জারি করেছে। তবে অসম্ভব মনের জোরে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার টেনে নিয়ে যেতে পেরেছেন। ক্রিকেট বিশ্বে এমন কেউ নেই যে দুই পায়ে এতোগুলো অপারেশন নিয়ে খেলা চালিয়ে গেছেন। সত্যিই এটা বিস্ময়কর।’ 

/আরআই/এএআর/

আরও পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে মরিয়া রুবেল 

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম