সাকিব-মুস্তাফিজকে ছাড়াই ইংল্যান্ডে বাংলাদেশের ক্যাম্প

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০১৭, ২২:৩৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২২:৫১

সাকিব ও মুস্তাফিজ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে আগামী মাসে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এ প্রতিযোগিতা সামনে রেখে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবে টাইগাররা। কিন্তু এই ক্যাম্পে থাকতে পারবেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

আইপিএলে সাকিব কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন। খেলার মধ্যে থাকবেন বলে তাদের কন্ডিশনিং ক্যাম্পে রাখা প্রয়োজন মনে করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান রবিবার বলেছেন, ‘তারা (সাকিব ও মুস্তাফিজ) সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্পে থাকবে না। আইপিএল নিয়ে ব্যস্ত থাকবে তারা।’

আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। কন্ডিশনিং ক্যাম্প শেষ হবে ৬ মে। তার পরদিন আয়ারল্যান্ডের উদ্দেশে ইংল্যান্ড ছাড়বে মাশরাফির দল। ১২ মে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ডাবলিনে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব ও মুস্তাফিজ। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১ জুন। প্রথম দিনেই বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সূত্র- বিডিক্রিকটিম

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম