চলে গেলেন প্রাক টেস্ট ‍যুগের খেলোয়াড় ভিজেসিনহে

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০১৭, ১৮:১২আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৮:৪০

বার্টি ভিজেসিনহে তখনও দেশটির নাম শ্রীলঙ্কা হয়নি। ব্রিটিশদের অধীনে দ্বীপ দেশটির নাম ছিল সিলন। ওই সময় ক্রিকেটের আকাশকে আলোকিত করেছিলেন বার্টি ভিজেসিনহে। প্রাক টেস্ট যুগের এই ক্রিকেটার শনিবার না ফেরার দেশে চলে গেছেন ৯৬ বছর বয়সে।

সিলনের হয়ে প্রতিনিধিত্ব করা ভিজেসিনহে ছিলেন অলরাউন্ডার। অফ স্পিনের সঙ্গে মিডিয়াম পেসটাও করতেন তিনি। ১৯৩৬ থেকে ১৯৩৯ পর্যন্ত খেলেছেন এই অলরাউন্ডার থমাস কলেজের হয়ে। এরপর সিংহলিজ স্পোর্টস ক্লাবে নাম লেখানো ভিজেসিংহে প্রাক টেস্ট যুগে খেলেন সিলনের হয়ে।

কোচ হিসেবে দারুণ অবদান রেখেছেন তিনি। তার কোচিংয়ের ছোঁয়াতেই ওয়েটিমুনি ভাইয়েরা-সুনিল, মিত্রা ও সিদাথ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শ্রীলঙ্কান ক্রিকেটে। সিদাথ ওয়েটিমুনি তার অবদানের কথা বলেছেন এভাবে, ‘ভিজেসিনহে ছিলেন অসাধারণ এক কোচ। আমরা ক্রিকেটে যে সব কারিকুরি শিখেছি, তার পুরো কৃতিত্বই তার।’

খেলোয়াড়ি জীবন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করেছেন ভিজেসিনহে অনেকদিন। ক্রীড়া সম্পাদক হিসেবে ১৯৫৩ থেকে ১৯৭২ সাল পর্যন্ত কাজ করেছেন ‘ডেইলি নিউজ’-এ। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম