মঙ্গলবার ভারতে যাচ্ছেন মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ২০:২৮আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ২০:২৮

মুস্তাফিজুর রহমান আইপিএল শুরু হয়েছে গত ৫ এপ্রিল। এর মধ্যে দুই ম্যাচ খেলে দুটিতেই সহজ জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। অথচ মুস্তাফিজুর রহমানের দেখা নেই! বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্যই এবারের আইপিএলের শুরু থেকে খেলতে পারছেন না কাটার-মাস্টার। তবে হায়দরাবাদ আর মুস্তাফিজ-ভক্তদের জন্য সুখবর, মঙ্গলবারই ভারতে যাচ্ছেন ‘দ্য ফিজ’।

সোমবার মুস্তাফিজের বড় ভাই মোখলেছুর রহমান পল্টু বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি বলেছেন, ‘মঙ্গলবার দুপুরে ভারতের উদ্দেশে রওনা হবে মুস্তাফিজ। বোর্ড থেকে এরই মধ্যে তাকে এনওসি দেওয়া হয়েছে।’

গত শনিবার এনওসি বা অনাপত্তিপত্র পেলেও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন মুস্তাফিজ। সব কিছু ভালোয়-ভালোয় শেষ হওয়ায় রওনা হতে আর কোনও বাধা নেই।

গতবার ১৭ ‍উইকেট নিয়ে শিরোপা জয়ে বিশাল অবদান রাখা মুস্তাফিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে হায়দরাবাদ। আগামী বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্সের গুরুত্বপূর্ণ ম্যাচ। মুম্বাইয়ের বিখ্যাত স্টেডিয়ামেই মুস্তাফিজের এবারের আইপিএল শুরু করার উজ্জ্বল সম্ভাবনা।

আরআই/এএআর/

আরও পড়ুন: 

মুস্তাফিজের অপেক্ষায় সানরাইজার্স হায়দরাবাদ

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম