চ্যাম্পিয়নস ট্রফির শুভেচ্ছা দূত হাবিবুল বাশার

বাংলা ট্রিবিউন স্পোর্টস
১২ এপ্রিল ২০১৭, ১৬:১৪আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৬:৪৪

চ্যাম্পিয়নস ট্রফির শুভেচ্ছা দূত হাবিবুল বাশার ওয়ানডে বিশ্বকাপের পর সবচেয়ে বড় এই টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে হাবিবুলের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সবশেষ খেলেছিল ২০০৬ সালে। ভারতে অনুষ্ঠিত ওই দলের নেতৃত্ব দিয়েছিলেন হাবিবুল বাশার। ১১ বছর পর আবারও যখন এই টুর্নামেন্টে খেলতে নামছে বাংলাদেশ, তখনও থাকছেন সাবেক এই অধিনায়ক। তবে এবার অন্য ভূমিকায়। ওয়ানডে বিশ্বকাপের পর সবচেয়ে বড় এই টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে হাবিবুলের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

১ জুন ইংল্যান্ডে বসছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। ৮ দেশের এই টুর্নামেন্টের তারকাখচিত শুভেচ্ছা দূতের তালিকায় হাবিবুলের সঙ্গে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, ইংল্যান্ডের ইয়ান বেল, নিউজিল্যান্ডের শেন বন্ড, অস্ট্রেলিয়ার মাইক হাসি, ভারতের হরভজন সিং, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। টুর্নামেন্ট শুরুর ঠিক ৫০ দিন আগে আট দেশের আট শুভেচ্ছা দূতের নাম ঘোষণা করেছে আইসিসি।

এই আট খেলোয়াড়ের প্রত্যেকে তাদের দেশের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আর ক্রিকেটকে করেছেন সমৃদ্ধ। সবাই মিলে খেলেছেন ১,১৭৪ ওয়ানডে। পরিসংখ্যান বলছে এই ম্যাচগুলোতে তাদের রান সংখ্যা ৫১,৯০৬; সেঞ্চুরির সংখ্যা ৪৮টি আর উইকেট সংখ্যা ৮৩৮।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম