মুশফিকের ব্যাটে জয়ে শুরু রূপগঞ্জের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৭, ২২:০১আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ২২:০১

ম্যাচসেরার পুরস্কার হাতে মুশফিক মুশফিকুর রহিমের সাবলীল ব্যাটিং এবং মাশরাফি বিন মর্তুজার চমৎকার বোলিংয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগের শুরুর দিনেই ছড়িয়েছে উত্তেজনা। তাদের ব্যাট-বল হাসাতে লিজেন্ডস অব রূপগঞ্জও জয়ে শুরু করেছে প্রতিযোগিতাটি।

মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মোটেও সুবিধা করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচটি জিতে নিয়েছে ৪ উইকেটে। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ব্রাদার্স করতে পারে মাত্র ২০৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন মাইশুকুর রহমান। শেষদিকে ধীমান ঘোষ অপরাজিত ছিলেন ৩০ রানে। রূপগঞ্জের সবচেয়ে সফল বোলার শরীফ ২৫ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। দারুণ বোলিং করেছেন মাশরাফিও, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ১০ ওভারে ২৮ রান খরচায় পেয়েছেন ২ উইকেট।

২০৭ রানের লক্ষ্যটা রূপগঞ্জের জন্য সহজ করে দেন মুশফিক। অধিনায়ক খেলেন হার না মানা ৭৫ রানের ইনিংস, যেটা তিনি সাজিয়েছিলেন ৫ চার ও ১ ছক্কায়। ম্যাচসেরার পুরস্কার জেতা এই ব্যাটসম্যানকে সঙ্গে দলের জয়ে ভূমিকা রেখেছেন হাসানুজ্জামান (৩১) ও নাঈম ইসলাম (২৫)। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন নেহাদুজ্জামান ও অভিষেক নায়ার।

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি