কেরালার কোচ হোয়াটমোর

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৭, ১২:৪১আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১২:৪২

কেরালার কোচ হোয়াটমোর সর্বশেষ জিম্বাবুয়ে জাতীয় দলের কোচ হয়ে দায়িত্ব পালন করেছিলেন ডেভ হোয়াটমোর। এবার জাতীয় দলের কোচিং ছেড়ে ঘরোয়া ক্রিকেটের হেড কোচ হিসেবে নাম লেখালেন সাবেক বাংলাদেশ কোচ। ভারতের ঘরোয়া দল কেরালার কোচ হয়ে দায়িত্ব পালন করবেন তিনি। কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, হোয়াটমোর ৬ মাসের চুক্তিতে কেরালার ঘরোয়া ক্রিকেট সামলাবেন। একই সঙ্গে কেরালার জুনিয়র ক্রিকেট প্রোগ্রামটাও তদারক করবেন।

২০১৬ সালের মে মাসে জিম্বাবুয়ের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে চেন্নাই ভিত্তিক শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। যেখানে তিন বছরের চুক্তিতে রয়েছেন হোয়াটমোর।   অবশ্য এখানে তার নিজস্ব একাডেমি হোয়াটমোর সেন্টার অব ক্রিকেটও সম্পৃক্ত রয়েছে।

বলতে গেলে ২০১৬-১৭ মৌসুমে বাজে পারফরম করে কেরালা। রঞ্জি ট্রফিতে ৯ ম্যাচে জয় পায় মাত্র একটিতে! এই ক্যাম্পেইনের মাঝপথেই হেড কোচ পি বালাচন্দ্রনকে ছাঁটাই করে বসে অ্যাসোসিয়েশন। তার জায়গায় দায়িত্ব পান সাবেক ফাস্ট বোলার তিনু ইয়োহান্নান। হোয়াটমোর দায়িত্ব নেবেন আগামী মধ্য সেপ্টেম্বরে। ফলে বাকি ২০১৭-১৮ মৌসুম পুরোটাই সামলাবেন তিনি।

ভারতে এর আগেও কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন হোয়াটমোর। দেশটির ন্যাশনাল ক্রিকেট একাডেমি ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি কলকাতা নাইট রাইডার্স-এর কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম