মুম্বাইয়ের বিপক্ষে ফিরছেন কোহলি

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৭, ১৬:৪৪আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৬:৪৪

বিরাট কোহলি গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টে পাওয়া কাঁধের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন বিরাট কোহলি। বিসিসিআই’র মেডিক্যাল টিম নিশ্চিত করেছে শুক্রবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি পরতে যথেষ্ট ফিট ভারতীয় অধিনায়ক।

রাঁচিতে প্রথম দিন একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধে আঘাত পান কোহলি। ধর্মশালায় চতুর্থ টেস্টে খেলতে পারেননি তিনি। তার বদলে আজিঙ্কা রাহানে শেষ টেস্টে নেতৃত্ব দেন। আর আইপিএলের চলমান আসরে প্রথম তিন ম্যাচেও খেলেননি কোহলি।

একটি জয় ও দুটি হারের পর কোহলির ফেরা ভালো সংবাদ গতবারের ফাইনালিস্টদের জন্য। অধিনায়কের অন্তর্ভুক্তি ব্যাটিং লাইনআপকে বেশ শক্তিশালী করে তুলবে। আগের ম্যাচে ফিরেছিলেন আরেক মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা। ৪৬ বলে ৩ চার ও ৯ ছয়ে ৮৯ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। কিন্তু ম্যাচটি জিতে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। এবার কোহলি এলে দল ঘুরে দাঁড়ায় কি না সেটা জানা যাবে শুক্রবার। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম