নাসিরের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল গাজী গ্রুপ

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০১৭, ১৭:২৯আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৭:৩৬

নাসিরের সেঞ্চুরি উদযাপন আরেকবার ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখালেন নাসির হোসেন। তার অধিনায়কোচিত সেঞ্চুরিতে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুম শুরু করেছে তারা।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নেয় গাজী গ্রুপ। সিদ্ধান্তটা তাদের অনুকূলে যায়। ৭৮ রানে ৪ উইকেট হারায় মোহামেডান। এর পর রহমত শাহ ও মেহেদী হাসান মিরাজের শতাধিক রানের জুটিতে ধকল সামলায় রাকিবুল হাসানের দল।

পঞ্চম উইকেটে মোহামেডানের ১১৮ রানের জুটি গড়ার সঙ্গে দুই ব্যাটসম্যান করেন ফিফটি। রহমত ইনিংস সেরা ৭৮ রানে রান আউট হন। আর মিরাজকে ৫২ রানে ফেরান আলাউদ্দিন বাবু। এ দুজন সাজঘরে ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় মোহামেডান। ৫০ ওভারে ৮ উইকেটে ২২০ রান করে তারা।

গাজী গ্রুপের পক্ষে মেহেদি ও আলাউদ্দিন ২টি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২৫ রানে ২ উইকেট হারায় গাজী গ্রুপ। জহুরুল ইসলাম (১) ও মুমিনুল হক (২) দ্রুত মাঠ ছাড়লে নাসির ও এনামুল হক বিজয় হাল ধরেন। অবশ্য ৭৯ রানে এনামুলকে থামতে হয়। ব্যক্তিগত ৫৪ রানে তিনি আউট হন।

এর পর অধিনায়কের সঙ্গে পারভেজ রাসুলের অপরাজিত ১৪৪ রানের জুটিতে ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় গাজী গ্রুপ। ম্যাচসেরা নাসির ১০৬ বলে ৯ চার ও ৫ ছয়ে ১০৬ রানে অপরাজিত ছিলেন। আর ৫৩ রানে খেলছিলেন পারভেজ।

এর আগে ইমার্জিং টিম কাপে নেপালের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে জেতাতে ১০৯ রান করেছিলেন নাসির।

/এফএইচএম/   

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ