বদ্রির হ্যাটট্রিকের জবাবে মুম্বাইকে জেতালেন পোলার্ড

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০১৭, ২০:২৩আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ২০:২৩

পোলার্ডের ব্যাটে জিতেছে মুম্বাই স্যামুয়েল বদ্রির স্পিনে ডুবতে বসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু কিয়েরন পোলার্ডের দুর্দান্ত ব্যাটিংয়ে আইপিএলে ইতিহাস গড়ে জিতেছে তারা। ১০ রানের কম ব্যবধানে চার উইকেট হারানোর পরও জেতা প্রথম দলের মর্যাদা পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। চোট থেকে ফিরে শুরুটা ভালো হলো না বিরাট কোহলির। তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে মুম্বাই।  

উদ্বোধনী জুটিতে ক্রিস গেইলের সঙ্গে কোহলি- তাদের দেখেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম মাতোয়ারা। শক্তিশালী দুই ব্যাটসম্যানকে নিয়ে বেঙ্গালুরু শুরু করে চতুর্থ ম্যাচের খেলা। তবে ইনিংস শেষে দলটির স্কোরবোর্ড আরেকবার হতাশ করে- ২০ ওভারে ৫ উইকেটে ১৪২ রান। বল হাতে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যালেঞ্জ করে ম্যাচে ফিরতে চেষ্টা করেছিল তারা। কিন্তু সফল হয়নি। আইপিএলের দশম আসরে চার ম্যাচ শেষে বেঙ্গালুরুকে তৃতীয় হারের স্বাদ দিয়েছে মুম্বাই।

টি-টোয়েন্টিতে ১০ হাজার রান পূর্ণ করার প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিলেন গেইল। এজন্য ক্যারিবীয় তারকাকে করতে হতো ৩৫ রান। কিন্তু হার্দিক পান্ডের বলে পার্থিব প্যাটেলকে ক্যাচ দেন গেইল, থামতে হয় ২২ রানে।

মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুধুমাত্র কোহলি নিজেকে মেলে ধরতে পেরেছিলেন। ৪৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৬২ রানে আউট হন বেঙ্গালুরু অধিনায়ক। আরেক তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স মাত্র ১৯ রান করেন।

মিচেল ম্যাকক্লেনাঘান মুম্বাইয়ের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন।

হ্যাটট্রিক উদযাপন করছেন বদ্রি লক্ষ্যটা ১৪৩ রানের হলেও সহজে পার পায়নি মুম্বাই। স্যামুয়েল বদ্রি তাদের পথ কঠিন করে তুলেছিলেন। বেঙ্গালুরুতে নিজের অভিষেক ম্যাচে আইপিএল ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করেন এ স্পিনার। নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় বলে প্রথমে প্যাটেল, এর পর ম্যাকক্লেনাঘানকে আউট করেন। হ্যাটট্রিক বলে ক্যারিবীয় তারকার শিকার হন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।

আগের ওভারেই স্টুয়ার্ট বিন্নি ফেরান মুম্বাইয়ের ওপেনার জোশ বাটলারকে। মাত্র ৬ বলের ব্যবধানে ৭ রানে চার উইকেট হারায় সফরকারীরা। জয়ের সুবাস যেন পাচ্ছিল বেঙ্গালুরু। ফর্মের তুঙ্গে থাকা নিতিশ রানাকে (১১) দলীয় ৩৩ রানে ফিরিয়ে জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল কোহলিরা।

কিন্তু সব হিসাবনিকাশ পাল্টে দেন কিয়েরন পোলার্ড। তার ব্যাটিং ঝড়ে ৭ বল বাকি থাকতে টানা তৃতীয় জয় পায় মুম্বাই। যদিও জয় থেকে ১৭ রান দূরে থাকতে আউট হতে হয় পোলার্ডকে। এ ক্যারিবীয় ব্যাটসম্যান ৪৭ বলে ৩ চার ও ৫ ছয়ে ৭০ রান করে ম্যাচসেরা হন।

জয়কে কিছুটা এগিয়ে তরান্বিত করতে আরও অবদান রাখেন ক্রুনাল পান্ডে, ৩০ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন তিনি। ১৮.৫ ওভারে হার্দিক পান্ডের (৯*) ব্যাট থেকে আসে জয়সূচক ৬টি। ৬ উইকেট হারিয়ে মুম্বাই করে ১৪৫ রান।

এনিয়ে টানা তিন জয়ে চার ম্যাচ শেষে ৬ পয়েন্টে শীর্ষে উঠে এসেছে ‍মুম্বাই। আর সমান খেলে মাত্র একটি জয় ও তিনটি হারে ছয় নম্বরে বেঙ্গালুরু। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/     

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম