মুশফিক-নাঈমের সেঞ্চুরিতে রূপগঞ্জের জয়

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০১৭, ১৭:৩৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৮:৪৭

ম্যাচসেরা পারফর‌ম্যান্স করেছেন মুশফিক বাজে শুরু, দারুণ শেষ। মাত্র ১৩ রানে নেই ২ উইকেট। সেখান থেকে দলকে টেনে তুললেন অধিনায়ক মুশফিকুর রহিম। যোগ্য সঙ্গ দিলেন নাঈম ইসলাম। শেখ জামালের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের ৬৮ রানের জয়ের নায়কও তারা।

সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ ও শেখ জামাল। টস জিতে ব্যাট করতে নেমে বিপদের মুখোমুখি হয় রূপগঞ্জ। শাহাদাত হোসেন নিজের প্রথম দুই ওভারে হাসানুজ্জামান (০) ও আবু সায়েমকে (৫) সাজঘরে পাঠান।

ওখানেই রূপগঞ্জের বিপদের শেষ। মুশফিক ও নাঈমের সেঞ্চুরিতে দলটি করে ৫ উইকেটে ৩০৫ রান।

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭৫ রান করা রূপগঞ্জ অধিনায়ক ১৩৪ রান করেছেন সমান বল খেলে। মুশফিকের দুর্দান্ত ইনিংস সাজানো ১৪টি চার ও একটি ছয়ে। নাঈমের সঙ্গে ২২৫ রানের জুটি গড়ার পর আবদুর রাজ্জাকের স্পিনে মাঠ ছাড়েন টেস্ট অধিনায়ক।

ম্যাচের সেরা মুশফিকের দলেই খেলছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। রাজ্জাকের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১১ বলে দুটি ছয়ে ১৭ রান করেন তিনি।

নাঈম ইসলামের সেঞ্চুরি উদযাপন নাঈমের ১০৩ রানের ইনিংস ছিল ১১৮ বলের, যেখানে ৭টি চার ও একটি ছয়ের মার ছিল। বল হাতেও তিনি নেন ২টি উইকেট। জামালের পক্ষে দুটি করে উইকেট নেন শাহাদাত ও রাজ্জাক।

তিনশ’র উপরে লক্ষ্যে নেমে জামালের ব্যাটসম্যানদের ছোটখাটো অবদান উপকারে আসেনি। ইনিংস সেরা ৪২ রান করেন জিয়াউর রহমান। ত্রিশের উপর আর আছে দুটি ইনিংস- মাহবুবুল করিম (৩৬) ও ফজলে মাহমুদের (৩৩)।

মূলত রূপগঞ্জের বোলাররা মুশফিক-নাঈমের সেঞ্চুরিকে বৃথা হতে দেননি। নাঈমের সমান ২টি করে উইকেট নেন মোহাম্মদ শরীফ, মোশাররফ হোসেন ও আসিফ হাসান।

আগের ম্যাচে ব্রাদার্সকে ৪ উইকেটে হারিয়েছিল রূপগঞ্জ। দুই ম্যাচে তাদের অর্জন ৪ পয়েন্ট।

/এফএইচএম/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম