ভুবনেশ্বরের বোলিং তোপে নাটকীয় জয় হায়দরাবাদের

স্পোর্টস ডেস্ক
১৮ এপ্রিল ২০১৭, ০০:০৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ০০:১৫

১৯ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার দলের তারকা ব্যাটসম্যান সবাই ব্যর্থ। একে একে ফিরে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল, এউইন মরগান ও ডেভিড মিলার; শুরুতেই তাই হার চোখ রাঙাচ্ছিল কিংস ইলেভেন পাঞ্জাবকে। ‘পার্শ্বনায়ক’ মানন বোহরা ছিলেন তখনও। একাই চালিয়ে গেলেন লড়াই। যদিও শেষটা রাঙিয়ে নিতে পারলেন না এই ওপেনার, ৯৫ রানের চমৎকার ইনিংস খেলেও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জেতাতে পারেননি ম্যাচ। রাজিব গান্ধী স্টেডিয়ামে উত্তেজনা ছড়ানো ম্যাচটি ডেভিড ওয়ার্নাররা জিতে নেয় ৫ রানে।

অধিনায়ক ওয়ার্নারের দুর্দান্ত ব্যাটিংয়ে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরে জমা করে ১৫৯ রান। জবাবে ভুবনেশ্বর কুমারের অসধারণ বোলিংয়ে ১৯.৪ ওভারে অলআউট হয়ে যায় পাঞ্জাব ১৫৪ রান করে।

বোলিংয়ের শুরু আর শেষে ঝড় তুললেন ভুবনেশ্বর। এই পেসারের সুইংয়ে খেই হারানো পাঞ্জাব জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেনি। ভুবনেশ্বরের ৪ ওভারে ১৯ রান দিয়ে পাওয়া ৫ উইকেটের বোলিং ফিগারই বলে দেবে পাঞ্জাবের ব্যাটসম্যানদের ওপর কী ঝড়টাই না তুলেছিলেন তিনি! তবে শেষ ব্যাটসম্যান হিসেবে যাকে ফিরিয়েছেন তিনি, সেই বোহরার কারণেই আসলে শেষ পর্যন্ত জমে ছিল ম্যাচ।

পাঞ্জাবের সেরা ব্যাটসম্যানরা যেখানে ব্যর্থতার মুখ লুকিয়েছেন, সেখানে বুক চিতিয়ে লড়াই করা বোহরা একটুর জন্য পাননি সেঞ্চুরির দেখা। ৫০ বলে ৯ চার ও ৫ ছক্কায় খেলেছেন ৯৫ রানের কার্যকরী ইনিংস। তিনি টিকে থাকলে হয়তো জয়টাও পেয়ে যেতে পারতো পাঞ্জাব। সেই সঙ্গে হামিশ আমলা (০), ম্যাক্সওয়েল (১০), মরগান (১৩), মিলার (১), ঋদ্ধিমান সাহা (০) হয়তো আফসোসে পুড়ছেন যে বোহরাকে কিছুটা সঙ্গ দিলে ম্যাচের ফলটা আসতো তাদের দিকেই!

এর আগে টপ অর্ডারের ব্যর্থতায় সানরাইজার্স হায়দরাবাদের রানের চাকা ছিল মন্থর। যে ডেভিড ওয়ার্নার বোলারদের সামনে আতঙ্কের অন্য নাম, সেই তিনিও ব্যাটিং করেছেন তার স্বভাবের বাইরে গিয়ে। যদিও খোলস ভেঙে ঠিকই ফেরেন স্বরূপে। হায়দরাবাদের অধিনায়কের ৫৪ বলে ৭০ রানের ওপর ভর দিয়েই আসলে স্বাগতিকরদের রান যান ১৫৯ পর্যন্ত। উইকেটরক্ষক নামান ওঝাও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০ বলে খেলেন ৩৪ রানের কার্যকরী ইনিংস। ওয়ার্নার ও ওঝার মাঝের ব্যাটসম্যানদের কেউই কিছু করতে পারেনি। ওপেনার শিখর ধাওয়ান (১৫) আউট হওয়ার পর কঠিন চাপে পড়া হায়দরাবাদকে টেনে তুলতে ব্যর্থ হয়েছেন মোয়েসেস হেনরিকস (৯) ও যুবরাজ সিং (০)। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক