আল আমিনের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ২১:৩৮আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২১:৩৮

ম্যাচসেরার পুরস্কার হাতে আল আমিন জুনিয়র ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার নবাগত খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে সহজেই ৫৯ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সেঞ্চুরি করে প্রাইম ব্যাংকের জয়ের নায়ক আল আমিন জুনিয়র।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে আল আমিনের  অপরাজিত ১০৬ রানের সুবাদে ৬ উইকেটে ৩০৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বিজয়ী দল। ম্যাচসেরা আল আমিনের ৯৪ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও তিনটি ছক্কায়। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি।

আল আমিন ছাড়াও জাকির হাসান (৫০), সৌম্য সরকার (৩৯), সাব্বির রহমান (৩৬) ও উন্মুক্ত চাঁদের (৩২) অবদানে সমৃদ্ধ হয়েছে প্রাইম ব্যাংকের ইনিংস।

খেলাঘরের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ডলার মাহমুদ ও সামসুল আলম বাবু।

কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে খেলাঘর। নাজমুস সাদাত (৫৬), সালাউদ্দিন পাপ্পু (৪১) ও অমিত মজুমদার (৩৯) অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের প্রচেষ্টা হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু। ৪৭.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে গেছে খেলাঘর।

রুবেল হোসেন, নাহিদুল ইসলাম ও উন্মুক্ত চাঁদ দুটি করে উইকেট নিয়েছেন প্রাইম ব্যাংকের পক্ষে।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম