গাজী গ্রুপের দাপুটে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ২১:৪৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ২১:৪৬

হাফসেঞ্চুরি উদযাপন করছেন এনামুল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এ জয়ে শুরুতে ভূমিকা ছিল ভারত থেকে উড়িয়ে আনা পারভেজ রসূলের। তিনি চার উইকেট নিয়ে ভিক্টোরিয়ার মেরুদণ্ড ভেঙে দেন। এর পর গাজী গ্রুপের ওপেনার এনামুল হক বিজয় ও জহুরুল ইসলামের হাফসেঞ্চুরিতে ৩১.২ ওভারেই জয় পায় গাজী গ্রুপ।

টসে জিতে আগে ব্যাটিং করা ভিক্টোরিয়া ডানহাতি অফ স্পিনার রসূলের ঘূর্ণিতে ৪৮.৪ ওভারে ১৭৭ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান এসেছে উত্তম সরকারের ব্যাটে। এছাড়া সাইফুল হায়াত হৃদয় ২৬ ও আবু সায়েম অমি ১৯ রান করেছেন।

গাজী গ্রুপের বোলারদের মধ্যে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন  রসূল। তিনি ১০ ওভারে ২৮ রান দেন। এছাড়া আলাউদ্দিন বাবু ও আবু হায়দার রনি প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

১৭৮ রানের জবাবে খেলতে নেমে শুরুটা অসাধারণ করে গাজী গ্রুপ। দুই ওপেনার এনামুল ও জহুরুল মিলে ১০১ রানের জুটি গড়েন। এনামুল ৫০ রানে মঈনুল ইসলামের শিকারে পরিণত হয়। এর কিছুক্ষণ পর আরও ৬ রান যোগ করে জহুরুলও ফিরে যান ব্যক্তিগত ৫২ রানে। বাকি কাজ সারেন মুমিনুল হক ও নাসির হোসেন। মুমিনুল ৩০ ও নাসির ৪১ রানে অপরাজিত ছিলেন।

ভিক্টোরিয়ার হয়ে একটি করে উইকেট নিয়েছেন মঈনুল ইসলাম ও আরাফাত সানি জুনিয়র।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম