‘ভারত-পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দারুণ কাজে আসবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৭, ১৮:০৯আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৮:০৯

মাশরাফি ও আকরাম খানের সঙ্গে খালেদ মাহমুদ সুজন আগামী ২৬ এপ্রিল ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করতে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। এরপর ১২ মে থেকে ২৪ মে আয়ারল্যান্ডে স্বাগতিক দল ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। আয়ারল্যান্ড থেকে মাশরাফির দলের গন্তব্য ইংল্যান্ড, আর মিশন চ্যাম্পিয়নস ট্রফি।

১ জুন লন্ডনের ঐতিহ্যবাহী ওভালে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে মাঠে নামার আগে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে উপকৃত হবেন মাশরাফি-সাকিবরা, ‘ভারত-পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ দুটি বাংলাদেশের দারুণ কাজে আসবে। ম্যাচ দুটি খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।’

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে জাতীয় দলের ক্রিকেটাররা ছন্দেই রয়েছেন। মুশফিকুর রহিম দুই ম্যাচে রান পেয়েছেন, তামিম ইকবাল প্রথম ম্যাচেই করেছেন রেকর্ডগড়া সেঞ্চুরি। মাহমুদউল্লাহ রিয়াদ-মেহেদী হাসান মিরাজরাও রানের মধ্যে আছেন। সুজনের ধারণা, লিগের ভালো পারফরম্যান্স ইংল্যান্ড-আয়ারল্যান্ডে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে, ‘প্রিমিয়ার লিগে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। তাছাড়া চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ক্যাম্প আছে, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজও আছে। আমার মনে হয়, প্রস্তুতি খুব ভালো মতোই হবে। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ প্রিমিয়ার লিগে রান পাচ্ছে। ইংল্যান্ড-আয়ারল্যান্ডে তারা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।’

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক