সাকিবই টি-টোয়েন্টি অধিনায়ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৭, ১৭:৪২আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৮:৪৮

সাকিবই টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি মুর্তজার উত্তরসূরি হলেন সাকিব আল হাসান। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক এ বাঁহাতি অলরাউন্ডার। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন এ খবর।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে হঠাৎ মাশরাফি অবসরের ঘোষণা দেন। তখন থেকেই খোঁজা হচ্ছিল নতুন অধিনায়কের নাম। তার উত্তরসূরি হওয়ার দৌড়ে শুরু থেকেই সাকিবের নাম শোনা যাচ্ছিল। বোর্ড সভাপতি শ্রীলঙ্কায় থাকার সময়েই আভাস দিয়েছিলেন সাকিবের অধিনায়কত্বের ব্যাপারে। শেষ পর্যন্ত শনিবারের বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিয়েছেন বিসিবি প্রধান।

বিশ্বের সেরা অলরাউন্ডার হলেও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সাকিব ব্যর্থ। ২০০৯ থেকে ১০ সাল পর্যন্ত চারটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছিলেন তিনি। চারটি ম্যাচেই হার মেনেছিল টাইগাররা। ২০১১ সালে জিম্বাবুয়ে সফর থেকে বাংলাদেশ দল ব্যর্থ হয়ে ফেরার পর সাকিবকে সরিয়ে মুশফিককে সব ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব দেয় বিসিবি।

২০১৪ সালে মাশরাফির হাতে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়, আর মুশফিক শুধু থাকেন টেস্ট অধিনায়ক। গত ৪ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি শুরু হওয়ার ঠিক আগে ২০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। তখনই টি-টোয়েন্টির পরবর্তী অধিনায়ক হিসেবে সাকিবের নাম উঠে আসে আলোচনায়।

শ্রীলঙ্কায় নাজমুল হাসান জানিয়েছিলেন, সাকিবের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার উজ্জ্বল সম্ভাবনা। শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির সভা শেষে সেই সম্ভাবনাই বাস্তবায়িত হলো। সভা শেষে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন মাশরাফি আর টি-টোয়েন্টি অধিনায়ক নেই। আগামী জুলাইয়ে পাকিস্তানের আসার সম্ভাবনা আছে। এই সময়ের মধ্যে আমাদের কোনও টি-টোয়েন্টি নেই। বোর্ডে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবে, তা নিয়ে আলোচনা হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে সাকিব আল হাসান।’

অধিনায়কের দৌড়ে সাকিব যে সবচেয়ে এগিয়ে ছিলেন, সে কথাও জানাতে তিনি ভোলেননি, ‘সহ-অধিনায়ক হিসেবে সে এমনিতেই এগিয়ে ছিল। তাছাড়া অন্য নামও ছিল। কিন্তু সব কিছু মিলিয়ে সবার চেয়ে এগিয়ে ছিল সাকিব। তার পারফরম্যান্সও ভালো।’

এফএইচএম/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম