বৃষ্টির দিনে আমিরের ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৭, ১০:০৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১০:৫২

 বৃষ্টির দিনে আমিরের ৫ উইকেট নিষেধাজ্ঞা কাটিয়ে নিজের জাতটা ঠিকই চেনাচ্ছেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমির। ২০১০ সালের পর টেস্ট খেলতে নেমে শিকার করেছেন ৫ উইকেট। কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়টা দিনটা ছিল বৃষ্টির! মাত্র ১১.৩ ওভারই খেলা হয়েছে এদিন।

ফলে প্রথম দিন টিকে থাকা জেসন হোল্ডার আর গ্যাব্রিয়েলের দশম উইকেট জুটি এখনও ৩০০ রানের আশা বাঁচিয়ে রেখেছে স্বাগতিকদের। দ্বিতীয় দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৯ উইকেটে ২৭৮ রান। অধিনায়ক হোল্ডার ৫৫ রানে ব্যাট করছেন। সঙ্গে ৪ রানে ক্রিজে আছেন শ্যানন গ্যাব্রিয়েল।

এদিন অবশ্য বিশু আগেভাগে বিদায় না নিলে আরও স্বস্তিতে থাকতে পারতো ক্যারিবীয়রা। কিন্তু আমিরের বলে সেই স্থিরতা ধরে রাখতে পারেননি। ২৮ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলে অষ্টম উইকেটে ভাঙে ৭৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। এরপরেই আলজারি জোসেফকে সাজঘরে ফেরালে নামে বৃষ্টি।

লন্ডনে ২০১০ সালের লর্ডস টেস্টের পর ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন আমির। ২ উইকেট নিয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম