‘সেঞ্চুরি করলেও সিদ্ধান্ত বদলাচ্ছি না’

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৭, ১৪:৫২আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৪:৫৪

ইউনিস খান অনুরোধ করলেই ফিরবেন ইউনিস খান- এমন বক্তব্য শোনা গিয়েছিল গতকাল। এর একদিন পর পাকিস্তানি এই কিংবদন্তি ফের জানিয়ে দিলেন এমন কিছুর সম্ভাবনাই নেই! স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই অবসরে যাবেন পাকিস্তানি অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব সাইটের এক প্রতিবেদনে বলা হয়, অবসর ভেঙে ফিরতে পারেন ইউনিস। কিন্তু এ নিয়ে জিও নিউজ পাকিস্তানি এই ব্যাটসম্যানের এক ভিডিও সাক্ষাৎকার নিলে নতুন মোড় নেয় এই ঘটনা। তাহলে আগের দিন অবসর নিয়ে এই নাটক কেন? যদিও এ নিয়ে ইউনিস খান কোনও কিছু স্পষ্ট করে বলেননি। শুধু অবসর প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এখানে অনেক গুজবই শোনা যাচ্ছে যে আমি অবসরের সিদ্ধান্ত পাল্টাতে পারি। আসলে এটা সত্য নয়। আমার টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত। এমনকি এই সিরিজের প্রতি ইনিংসে সেঞ্চুরি করলেও সিদ্ধান্ত বদলাচ্ছি না।’

অবশ্য আগের দিনের প্রতিবেদনে ইউনিস খান এভাবেই কথা বলেছিলেন বলে খবর ছাপে ক্রিকেট অস্ট্রেলিয়া, ‘আমি ভেবে দেখতে পারি। তবে সব কিছু নির্ভর করছে আমার দলের ওপর। যদি তারা অনুরোধ করে অথবা লোকজন যদি আমাকে চায়, তাহলে কেন নয়?’

অবশ্য এই টেস্ট সিরিজেই অবসর নিবেন পাকিস্তান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। আর সেই মিসবাহই চেয়েছিলেন আরও কয়েক বছর খেলুক ইউনিস। কিন্তু দুজনেই এই সিরিজে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

/এফআইআর/    

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম