আপত্তি জানিয়ে আইসিসির কাছে বিসিবির চিঠি

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৭, ১১:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১২:০৮

আপত্তি জানিয়ে আইসিসির কাছে বিসিবির চিঠি বেশ আগে থেকেই আইসিসির গঠনতন্ত্র সংক্রান্ত কয়েকটি ধারা নিয়ে আপত্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আরও কয়েকটি পরিবর্তনে আপত্তি রয়েছে বিসিবির। বাজে খেললে পূর্ণসদস্য থেকে সহযোগী সদস্য বানিয়ে দেওয়ার নতুন ধারা যুক্ত হচ্ছে নতুন গঠনতন্ত্রে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইতোমধ্যেই বিষয়টিতে বিসিবির অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই মর্যাদা হওয়া উচিত অপরিবর্তনীয়। বিসিবির এমন নেতিবাচক অবস্থান নতুন গঠনতন্ত্র পাস হওয়ার ক্ষেত্রে বিতর্ক উস্কে দিতে পারে। এমনটাই মনে করা হচ্ছে।

তার হওয়ার কারণ হচ্ছে নতুন গঠনতন্ত্র নিয়ে হওয়া কার্যকরী কমিটির অন্যতম সদস্য নাজমুল হাসান পাপন। তাই এ নিয়ে আইসিসির চিফ অপারেটিং অফিসার ইয়েন হিগিনসকে পাপন জানিয়ে দিয়েছেন, বিসিবির পরিচালকবৃন্দ পুরোপুরিভাবেই এর বিরোধিতা করেছে। এ নিয়ে এই সপ্তাহেই খসড়াটি চূড়ান্ত হওয়ার কথা। এ নিয়ে পাঠানো চিঠিতে পাপন লিখেছেন, ‘খসড়া মূল্যায়নের পর মনে হচ্ছে বর্তমান ১০ পূর্ণসদস্যের মর্যাদার কোনও পরিবর্তন কাম্য নয়। যে কোনও পরিস্থিতিতে বিষয়টি হওয়া উচিত অপরিবর্তনীয়।’এই ক্ষেত্রে বিসিবি জানিয়েছে, এ ধরনের পরিবর্তন হওয়া উচিত সহযোগী সদস্যের বেলাতেই। 

সম্প্রতি সহযোগী সদস্য থেকে পূর্ণসদস্যের মর্যাদা পাওয়া আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিষয়টিকেই ইঙ্গিত করেছে বিসিবি। যারা শর্ত বিশেষে এই ধরনের মর্যাদা পেয়েছে তাদের ক্ষেত্রে পারফরম্যান্স মূল্যায়নের কথা লিখিত আকারে জানিয়েছেন বিসিসি সভাপতি।

একইভাবে নারী ক্রিকেট দলের পারফরম্যান্স পূর্ণসদস্য মর্যাদা বিচারের নির্ণায়ক হতে পারে না বলেও আপত্তি তুলেছেন পাপন। তার দাবি অনেক দেশই এ নিয়ে অবকাঠামো এখনও উন্নয়ের পর্যায়ে রয়েছে। বলা হচ্ছে, বিসিবি সভাপতির এমন আপত্তি গঠনতন্ত্র পাস হওয়াতে বিঘ্ন তৈরি করতেও পারে! -ক্রিকইনফো।

/এফআইআর/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক