তামিমকে ছাড়াই জিতল মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৮:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:২০

ম্যাচসেরা রকিবুল হাসান আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বুধবার রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর সে কারণেই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বাকি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না জাতীয় দলের খেলোয়াড়দের। মোহামেডানকেও খেলতে হয়েছে তাই তামিম ইকবালকে ছাড়া। বাঁহাতি এই ওপেনার না থাকলেও খেলাঘরের বিপক্ষে জয় পেতে কোনও সমস্যা হয়নি মোহামেডানের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমহীন মোহামেডান রকিবুল হাসান ব্যাটে পেয়েছে ৪ উইকেটের জয়।

চতুর্থ রাউন্ডে মাশরাফি-মুশফিকরা খেলার সুযোগ পেলেও তামিম-সাব্বির-সৌম্যরা খেলতে পারেননি তাদের ম্যাচটি বৃহস্পতিবারে হওয়ায়। ম্যাচের আগের রাতেই তারা উড়াল দেন ইংল্যান্ডের উদ্দেশে।

টস জিতে ব্যাটিংয়ে নামা খেলাঘর ৪৫.৪ ওভারে অলআউট হয় ১৮৯ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি। এছাড়া তিন নম্বরে নামা অমিত মজুমদারও খেলেছেন ৫৩ রানের ইনিংস।

মোহামেডানের বোলারদের মধ্যে এনামুল হক জুনিয়র সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। এছাড়া কামরুল ইসলাম রাব্বি, আজিম ও তাইজুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট।

১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডান ৩১ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রকিবুল হাসান ৯২ বলে খেলেছেন অপরাজিত ৭৬ রানের ইনিংস। জয়ের পথে অবদান রেখেছেন অভিনব মুকুন্দ (৩৫) ও রনি তালুকদার (২৭)।

খেলাঘরের সবচেয়ে সফল বোলার রবিউল, ২০ রানে নিয়েছেন ৩ উইকেট।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম