‘তিন মোড়ল’ নীতির অবসান সুখবর: পিসিবি

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ১৪:২৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৪:২৭

পিসিবি সভাপতি শাহরিয়ার খান ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কঠোর বিরোধিতা সত্ত্বেও ভেঙে গেল ‘তিন মোড়ল’র গঠনতন্ত্র। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের এককভাবে বিশ্ব শাসনের পথ এখন বন্ধ। আর এমন পরিস্থিতিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সভাপতি শাহরিয়ার খান একান্ত সাক্ষাৎকারে ডেইলি এক্সপ্রেসকে জানান, ‘বিগ থ্রি’র গঠনতন্ত্র বিলোপ হওয়ার পুরো ক্রিকেট বিশ্বের জন্য সুখবর।

৮৩ বছর বয়সীর মতে, বিগ থ্রি’র নীতি বহাল রাখতে অনেক চেষ্টা করা হয়েছিল। কিন্তু বুধবার দুবাইয়ে আইসিসির ভোটাভুটিতে সেটা ভেস্তে গেছে। শাহরিয়ার বলেছেন, ‘তিন মোড়লের অবসান প্রমাণ করবে যে আন্তর্জাতিক ক্রিকেট বেশ বড় ধাপে এগিয়ে গেল। ভারত ছাড়া আইসিসির সব সদস্য এ গঠনতন্ত্র বিলোপের পক্ষে ভোট দিয়েছিল এবং তারা চেয়েছে এমন একটি পদ্ধতির যা সব দেশের জন্য উপকারী হবে। এটা থেকে পাকিস্তানও সুবিধা পাবে।’

পিসিবি সভাপতি মনে করেন, এ ভোটাভুটিতে হেরে যাওয়ার প্রতিক্রিয়ায় ভারত হয়তো চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করবে। শাহরিয়ার বলেছেন, ‘বিগ থ্রির বিরুদ্ধে সিদ্ধান্ত গেলে এর আগেও বিসিসিআই হুমকি দিয়েছে। কিন্তু এবার তাদের বোর্ড লিখিত প্রতিক্রিয়ায় জানিয়েছে যে নিজেদের স্বার্থ রক্ষার অধিকার তারা রাখে। তারা চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়াবে নাকি দাঁড়াবে না, দেখা যাক কী হয়।’

২০১৪ সাল থেকে শুরু বিগ থ্রি’র নিয়মনীতি পাকিস্তানকে খুব ভুগিয়েছে দাবি করলেন শাহরিয়ার, ‘অনেক ভুগেছে পাকিস্তান। এটা আমাদের জন্য খুব ভালো সংবাদ।’ সূত্র- এক্সপ্রেস ট্রিবিউন

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম