আজহারের ব্যাটে জবাব দিচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০১৭, ১০:২১আপডেট : ০২ মে ২০১৭, ১১:২১

আজহারের ব্যাটে জবাব দিচ্ছে পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ২৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন স্বস্তিতে কাটালেও এদিন শুরুর দিকেই অস্বস্তিতে পড়ে যায় ক্যারিবীয়রা। তাদের ইনিংসে আঘাত হানে পাকিস্তান। প্রথম দুই ওভারে ফিরে যান অধিনায়ক হোল্ডার ও সেঞ্চুরিয়ান রোস্টন চেজ।  আব্বাসের বলে হোল্ডার বিদায় নেন ৫৮ রানে। আর ১৩১ আমিরের বলে ফেরেন রোস্টন চেজ।  এরপরেই বড় ইনিংসের আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের। ৩১২ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে খেলতে নেমে শুরটা ভালোই করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতেই আসে ১৫৫ রান। আজহার আলী ও আহমেদ শেহজাদ মিলেই ইনিংসে দিয়ে যান বড় কিছুর ভিত্তি।  তবে পুরো দিন নির্ভারভাবে কাটালেও দিনের শেষটা আর রাঙাতে পারেনি সফরকারীরা। শেষ সেশনে ৬ রানেই হারায় ৩ উইকেট! শেহজাদ ৭০ রানে ফিরলেও ক্রিজে আছেন আজহার আলী (৮১)। বিদায় বলে দেওয়া ইউনিস এদিন শূন্য রানেই ফেরেন সাজঘরে। বাবর আজমের রানের খাতাতেও ছিল না কোনও প্রাপ্তি। পরে আজহার আলীর সঙ্গে ৭ রানে ক্রিজে থেকে দিন পার করেন বিদায়ী অধিনায়ক মিসবাহ উল হক। পাকিস্তান প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৩ উইকেটে ১৭২ রান।  পাকিস্তান এখনও পিছিয়ে ১৪০ রানে।  হাতে রয়েছে আরও ৭ উইকেট।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ দিকে দ্রুত সাফল্য এনে দেওয়া স্পিনার বিশু একাই নেন ২ উইকেট। একটি নেন গ্যাব্রিয়েল।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম