নাফীসের দৃঢ়তায় দোলেশ্বরের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৭, ২০:২৯আপডেট : ০২ মে ২০১৭, ২০:৩১

৭৮ রানে অপরাজিত থেকে দোলেশ্বরের জয়ে বড় অবদান শাহরিয়ার নাফীসের টানা পাঁচ ম্যাচ জয়ের পর ষষ্ঠ ম্যাচে প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে প্রাইম ব্যাংক। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাদের সহজেই ৭ উইকেটে হারিয়ে দিয়েছে প্রাইম দোলেশ্বর।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে ১৮০ রানে অলআউট হয়ে গেছে প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ৫২ রানের ইনিংস এসেছে জাকির হাসানের ব্যাট থেকে। এছাড়া আসিফ আহমেদ ৩৩ ও আরিফুল হক ৩০ রান করেছেন।

দুই পেসার ফরহাদ রেজা ও দেলোয়ার হোসেনের দারুণ বোলিং প্রতিপক্ষকে বড় সংগ্রহ গড়তে দেয় নি। ৩০ রানে তিন উইকেট নিয়েছেন ফরহাদ। ১৭ রানে তিন উইকেট নেওয়া দেলোয়ারের হাতে উঠেছে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

জবাব দিতে নেমে ২৮ বল হাতে রেখে সহজেই লক্ষ্যে পৌঁছে গেছে দোলেশ্বর। শাহরিয়ার নাফীসের অপরাজিত ৭৮ ও মার্শাল আইয়ুবের ৬২ রান দোলেশ্বরের জয়ের ভিত গড়ে দিয়েছে।

প্রাইম ব্যাংকের অধিনায়ক মেহেদী মারুফ ৯ জন বোলার ব্যবহার করেও দলের হার ঠেকাতে পারেন নি।

লিগের ছয় রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে প্রাইম ব্যাংক। সমান ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করা প্রাইম দোলেশ্বরের অবস্থান পঞ্চম।

/আরআই/এএআর/

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম