অস্ট্রেলিয়ার সফর নিয়ে আবার সংশয়ের মেঘ!

স্পোর্টস ডেস্ক
০৪ মে ২০১৭, ১৮:৩৭আপডেট : ০৪ মে ২০১৭, ১৮:৩৯

অস্ট্রেলিয়ার সফর নিয়ে আবার সংশয়ের মেঘ! কিছু দিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, আগামী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভায় এমন নিশ্চয়তাই তিনি পেয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান ডেভিড পিভারের কাছ থেকে। তবে বিসিবি সভাপতি নিশ্চয়তার কথা বললেও ক্রিকেট অস্ট্রেলিয়া সফরটি নিয়ে এখনও সন্দিহান! যথারীতি নিরাপত্তা ‘ইস্যু’কে মাথায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে সিএ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বাংলাদেশ সফরের সিদ্ধান্ত চূড়ান্ত কিনা, তা নিশ্চিত করতে রাজি হননি। উল্টো জানিয়েছেন, তাদের বোর্ড নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণ নিয়ে আগের অবস্থানেই আছে। অর্থাৎ আবারও নিরাপত্তা প্রতিনিধি আসা এবং প্রতিবেদন তৈরি করে সিএ’র কাছে জমা দেওয়ার অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে!

অথচ দুবাই থেকে দেশে ফিরে নাজমুল হাসান বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ চূড়ান্ত। ওদের চেয়ারম্যান স্ত্রীকে নিয়ে বাংলাদেশে আসার কথাও জানিয়েছেন। এবারই প্রথম তারা সফর নিয়ে এভাবে কথা বলেছে। তাই আমি নিশ্চিত, ওরা এবার সফর করবেই।’

প্রস্তাবিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া বাংলাদেশের মাটিতে পা রাখবে ১৮ আগস্ট। এরপর প্রস্তুতি ম্যাচ খেলবে ২২ থেকে ২৪ আগস্ট। প্রথম টেস্ট হওয়ার কথা চট্টগ্রামে, ২৭ থেকে ৩১ আগস্ট। ৪ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা দ্বিতীয় টেস্ট।

মৌখিকভাবে বাংলাদেশ সফরে আসার কথা জানালেও এখনও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে একটি কথাও বলে নি সিএ। শুধুমাত্র সফর নিয়ে আশাবাদের কথা শুনিয়েছিলেন সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। কিন্তু অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের ওই মুখপাত্রের বক্তব্যের পর এই সিরিজকে ঘিরে আবার সংশয়ের কালো মেঘ! -ক্রিকইনফো।

/এফআইআর/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম