নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ১৯:৪১আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:৪৫

নারী ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস বিসিবির ছেলে আর মেয়েদের ক্রিকেটের চিত্র প্রতি দেশে প্রায় একই রকম। ছেলেদের ক্রিকেট স্পন্সর করতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যতটা আগ্রহী, মেয়েদের ক্ষেত্রে ততটা নয়।  বাংলাদেশে অবশ্য বৈষম্যটা রীতিমতো দৃষ্টিকটু। বেতন, ম্যাচ ফি সব কিছুতেই ছেলে আর মেয়েদের ক্রিকেটে বিস্তর ব্যবধান। তবে আশার কথা, মেয়েদের ক্রিকেটে সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাঠের অভাবে মেয়েদের প্রিমিয়ার লিগ শুরু করা যাচ্ছে না। আগামী ১৬ মে কক্সবাজারে শুরু হওয়ার কথা আট দলের জাতীয় চ্যাম্পিয়নশিপ লিগ। কিন্তু এই প্রতিযোগিতায় মাত্র ৬০০ টাকা ম্যাচ ফি নিয়ে শুধু নারী ক্রিকেটাররা নন, পুরো ক্রিকেটাঙ্গন বিব্রত।

বিসিবির অবশ্য দাবি, অন্য সব দেশ থেকে তারা মেয়েদের ক্রিকেটের প্রতি বেশি যত্নবান। বোর্ড পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান এমএ আউয়াল চৌধুরী কয়েক দিন আগে বলেছিলেন, ‘ছেলেদের ন্যাশনাল টিমের স্পন্সর স্বত্ব থেকে কোটি কোটি টাকা আসছে। কিন্তু মেয়েদের ক্রিকেটে আলাদা স্পন্সর আসছে না। তাই নারী ক্রিকেট দলকেও ছেলেদের চুক্তির সঙ্গে একত্রিত করা হচ্ছে। এটা মেনেও নিতে হচ্ছে। কারণ কেউ এগিয়ে আসছে না। বড় বড় কোম্পানিকে আমরা বলি, কিন্তু কেউ আসে না। এবার আলাদা করে স্পন্সর নেওয়ার প্রস্তাব করেছি। সেটি না হলেও উইমেন্স উইংয়ের জন্য আলাদা করে যেন চুক্তি হয়।’

শেষ পর্যন্ত অবশ্য নারী ক্রিকেটারদের জন্য আলাদা চুক্তি হয়নি। মোবাইল ফোন অপারেটর ‘রবি’ আবারও দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে বিসিবির সঙ্গে। বাংলাদেশ পুরুষ, নারী, অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলকে স্পন্সর করবে প্রতিষ্ঠানটি।

নারী ক্রিকেট দলের জন্য আলাদা চুক্তি করার সুযোগ ছিল কিনা এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের বক্তব্য, ‘আপনারা আইসিসির অন্য দেশগুলোর সঙ্গে তুলনা করলে বুঝতে পারবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী ক্রিকেটারদের জন্য কম বাজেট বরাদ্দ করছে না। একটি নির্দিষ্ট জায়গায় হয়তো কিছু ঘাটতি থাকতে পারে, কিন্তু আমরা উইমেন্স উইংয়ের জন্য অনেক কিছুই করছি।’

নারী ক্রিকেটারদের দেওয়া সুযোগ-সুবিধা প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘নিয়মিত ঘরোয়া টুর্নামেন্ট হচ্ছে, নারী ক্রিকেট দলকে নিয়ে একজন বিদেশি কোচ টানা চার বছর ধরে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি আমরা বিদেশ থেকে ট্রেনারও নিয়ে এসেছি। আমাদের আরও পরিকল্পনা রয়েছে। আশা করি ভবিষ্যতে নারী ক্রিকেট দলের জন্য সে সবের বাস্তবায়ন করতে পারব। তাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা  বাড়ানোর চেষ্টা আমরা করছি।’

বিসিবি প্রধান নির্বাহীর এমন কথায় মেয়েরা আশ্বস্ত হতে পারেন। চ্যাম্পিয়নশিপ লিগে ম্যাচ ফি’র অংক বাড়তেও পারে হয়তো!

/আরআই/এএআর/

 

 

 

 

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম