আইপিএল ব্যর্থতা ভুলে সামনে তাকিয়ে মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ২০:৫৪আপডেট : ০৪ মে ২০১৭, ২০:৫৬

মোস্তাফিজুর রহমান গতবার আইপিএল জয় করে ফিরেছিলেন রাজার মতো। আর এবার চুপিসারে! বুধবার সন্ধ্যায় ভারত থেকে দেশে ফিরলেও শুক্রবারই ইংল্যান্ডের পথে রওনা দিচ্ছেন মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া ‘দ্য ফিজ’ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সংলগ্ন ক্রিকেট একাডেমিতে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। সেই কথোপকথনে খুঁজে পাওয়া গেলো অন্য এক ‘কাটার-মাস্টার’কে।

প্রশ্ন:  এবারের আইপিএলের অভিজ্ঞতা কেমন ছিল?

মোস্তাফিজ: ৯টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ খেলেছি। খেলতে পারলে অবশ্যই অভিজ্ঞতা বাড়তো। কিন্তু মাত্র একটি ম্যাচ খেলে আর কী অভিজ্ঞতা হবে! তবে দলের বাইরে থেকে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করেছি। সবার সঙ্গে গতবারের মতো একসঙ্গে কাটিয়েছি। সবাই আমাকে আগের মতোই সাহায্য করেছে।

প্রশ্ন:  ড্রেসিংরুমের পরিবেশ কেমন ছিল?

মোস্তাফিজ: দল জেতার মধ্যে থাকলে সব কিছুই ভালো কাটে। আমাদেরও ভালো কাটছিল। ড্রেসিংরুমে সবাই আনন্দ করেই কাটিয়েছি। দলের রেজাল্ট খুব খারাপ না, মোটামুটি ভালোই।

প্রশ্ন:  দলের সিনিয়রদের কাছ থেকে কেমন অনুপ্রেরণা পেয়েছেন?

মোস্তাফিজ: সবাই আমার সঙ্গে এসে কথা বলেছে। আমি নানা বিষয়ে জানতে চেয়েছি তাদের কাছে। আমি সুযোগ না পেলেও সবাই খুব আন্তরিক ছিল।

প্রশ্ন:  মাত্র একটি ম্যাচে একাদশে ছিলেন। এ বিষয়ে আপনার বক্তব্য কী?

মোস্তাফিজ: সানরাইজার্স হায়দরাবাদ দলে ৮ জন বিদেশি। সবাই তো একসঙ্গে খেলার সুযোগ পাবে না। কোচের যাদের ভালো মনে হয়েছে, তাদের একাদশে সুযোগ দিয়েছেন। আমি এটাকে ইতিবাচকভাবেই নিয়েছি।

প্রশ্ন:  গত আইপিএলে দলের অপরিহার্য অংশ ছিলেন। এবার মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। বসে থাকার অভিজ্ঞতা কেমন ছিল?

মোস্তাফিজ: ইনজুরি ছাড়া জাতীয় দলের বাইরে থাকি নি। সেই হিসেবে এই অভিজ্ঞতা একেবারেই নতুন।

প্রশ্ন:  বাজে ফর্মকে কীভাবে দেখছেন?

মোস্তাফিজ: ইনজুরি থেকে ফিরে কয়েকটা ম্যাচ খেলেছি। সময়টা হয়তো খারাপ যাচ্ছে। আশা করি, সামনে ভালো কিছু হবে।

প্রশ্ন:  আপনি কি আরও সুযোগ পেতে পারতেন?

মোস্তাফিজ: দল ভালো খেলছিল, কম্বিনেশনের কারণে হয়তো আমাকে নেওয়া হয়নি। যারা সুযোগ পেয়েছে, তারা সবাই ভালো পারফর্ম করেছে। হয়তো এই কারণে সুযোগ পাই নি।

প্রশ্ন:  জাতীয় দলের জার্সিতে ফিরলে নিশ্চয়ই আত্মবিশ্বাসও ফিরে পাবেন?

মোস্তাফিজ:  দেশের হয়ে মাঠে নামার সুযোগ পেলে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করব। এতদিন টি-টোয়েন্টি ফরম্যাটের বিষয়গুলো মাথায় ছিল। এখন ওয়ানডে, খেলার ধরনে পরিবর্তন হবে।

প্রশ্ন:  চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কী ভাবছেন?

মোস্তাফিজ: আলাদা করে কিছু ভাবছি না। ইংল্যান্ডে গিয়ে বেশ কিছু দিন সময় পাবো নিজের ভুলগুলো নিয়ে কাজ করার। কোচ আছেন, অন্যরা আছেন। আশা করি, চ্যাম্পিয়নস ট্রফিতে সেরাটাই দিতে পারব।

প্রশ্ন:  ইনজুরি কি আপনার ছন্দপতন ঘটালো?

মোস্তাফিজ: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট তো ভালোই খেললাম। ওয়ানডে অবশ্য তেমন ভালো যায় নি। আশা করি, সামনে ভালো সময় কাটবে।

প্রশ্ন:  সেজন্য আপনার পরিকল্পনা কী?

মোস্তাফিজ: অবশ্যই অনেক কষ্ট করতে হবে। তাহলেই হয়তো ভালো সময়টা ফিরে পাবো।

প্রশ্ন:  আপনাকে গেম চেঞ্জার ভাবা হয়। আপনার মধ্যে কি আগের সেই আত্মবিশ্বাসটা আছে?

মোস্তাফিজ: আমি কখনোই নিজের ওপর বিশ্বাস হারাই না। বিশ্বাস হারালে পেছনে পড়ে যেতে হবে। চেষ্টা করি, সবার আশা পূরণ করার।

প্রশ্ন:  গত বছর সাসেক্সে একটি ম্যাচ খেলেছিলেন। আবারও ইংল্যান্ডে খেলা। গতবারের  অভিজ্ঞতা আপনার কতটা কাজে আসবে?

মোস্তাফিজ:  একটা ম্যাচের অভিজ্ঞতা তেমনগুরুত্বপূর্ণ নয়। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ম্যাচে ভালো খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মূল জায়গায় ফোকাস রাখতে চাই।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম