বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আজ

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৭, ১০:৪৯আপডেট : ০৫ মে ২০১৭, ১০:৪৯

সাসেক্সে অনুশীলনে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ আজ শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় সাসেক্স একাদশের বিপক্ষে হবে ম্যাচটি। এরপর ৭ মে আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে তারা।

আগামী ১২ মে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডকে মোকাবিলার আগে আরও একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।

সাসেক্সের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতির আগে গত সোমবার ডিউক অব নরফোকের বিপক্ষে ঘাম ঝরানোর ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই ম্যাচে দারুণ ব্যাটিং দেখিয়েছিল সফরকারীরা। মুশফিকুর রহিমের অপরাজিত ১৩৪ রান ও সৌম্য সরকারের ৭৩ রানের ইনিংসে ব্যাটিং অনুশীলনটা ভালোই করেছিল তারা। টস জিতে ব্যাট করে ৭ উইকেটে ৩৪৫ রান তোলে বাংলাদেশ।

কিন্তু বোলিংয়ে সেভাবে নিজেদের মেলে ধরার সুযোগ পায়নি। কারণ বৃষ্টির হস্তক্ষেপে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৮ ওভার করে। প্রতিপক্ষ বিনা উইকেটে ১০১ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা হয়নি।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম