পিসিবি চেয়ারম্যান ক্রিকেটের কিছুই বোঝেন না : মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক
০৫ মে ২০১৭, ১৫:৫১আপডেট : ০৫ মে ২০১৭, ১৬:৪৯

পিসিবি চেয়ারম্যান ক্রিকেটের কিছুই বোঝেন না : মিয়াঁদাদ কিংবদন্তি ক্রিকেটাররা নাকি ভালো কোচ হতে পারেন না! অভিযোগটা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। এত বড় কথা বলে কী আর পার পাবেন তিনি। কথাটা শোনার পর ভীষণ চটেছেন জাভেদ মিয়াঁদাদ। পিসিবি চেয়ারম্যানকে এক হাত নিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। শাহরিয়ার ক্রিকেটের কিছু বোঝেন না বলে মন্তব্য করেছেন তিনি।

খেলোয়াড়ী ক্যারিয়ারকে বিদায় জানানোর পর কোচিং অধ্যায় শুরু করেন মিয়াঁদাদ। খেলোয়াড়ী জীবনে মতো কোচিংয়েও আলো ছড়িয়েছেন তিনি। তার মতো পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই কোচের খাতায় নাম তুলেছেন। তাই শাহরিয়ারের মন্তব্য পছন্দ হয়নি তার একেবারেই। সে কারণেই মিয়াঁদাদ পিসিবি চেয়ারম্যানকে মনে করিয়ে দিলেন, ‘যদি আপনি (শাহরিয়ার) আমার পারফরম্যান্সের ব্যাপারে অনুসন্ধান চালাতে চান, তাহলে যান জিজ্ঞেস করুন মোস্তাক আহমেদ, মঈন খান, ইনজামাম ও ওয়াসিম আকরামকে।’

গত কয়েক বছর পাকিস্তানের ক্রিকেটর ওপর দিয়ে বইছে ম্যাচ পাতানোর ঝড়। মিয়াঁদাদের আমলে ফিক্সিং ও বিতর্কিত কোনও ঘটনার তৈরি হয়নি, এমনটাই সম্ভবত বোঝাতে চেয়েছেন তিনি পরের কথায়, ‘আমি জনাব শাহরিয়ার খানকে বলতে চাই, আপনার খেলোয়াড়রা কিন্তু ম্যাচ ফিক্সিংয়ে জড়িত! তিনি মিথ্যাবাদী, আর আমাকে অপমান করেছেন।’ ডন

/কেআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের