সমঝোতা চুক্তি (এমওইউ) ভঙ্গের কারণে গত বুধবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের কাছে আইনি নোটিশ পাঠিয়েছিল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। এক সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে হবে ভারতকে। এখনও এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া না জানায়নি তাদের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিসিআই।
এখন পর্যন্ত জানা গেছে, ৪৪৭ কোটি রুপি ক্ষতিপূরণ বিসিসিআই’র কাছে দাবি করেছে পিসিবি।
ভারতের গণমাধ্যম পিটিআই রবিবার জানায়, ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত এমওইউ অনুযায়ী ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা দুই দেশের। কিন্তু শুরুতেই হোঁচট খেয়েছে ওই চুক্তি। গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের সিরিজ আয়োজন হওয়ার কথা থাকলেও খেলতে রাজি হয়নি ভারত। আর এতে কোটি কোটি রুপি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। সূত্র- ডেইলি টাইমস
/এফএইচএম/








