ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
০৮ মে ২০১৭, ১৩:৩৪আপডেট : ০৮ মে ২০১৭, ১৪:৩৮

ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে আইসিসির ডেড লাইন ছিল ২৫ এপ্রিল। বাকি সাত দল স্কোয়াড দিলেও আইসিসির সঙ্গে দ্বন্দ্বের কারণে দল দিতে দেরি করে ভারতীয় ক্রিকেট বোর্ড। অবশেষে সোমবার দল ঘোষণা করেছে প্রভাবশালী দেশটি। দলে ঢুকেছেন চোট নিয়ে বাইরে ছিটকে যাওয়া মোহাম্মদ শামি। পুরোপুরি ফিটনেস নিয়েই দলে সুযোগ পেয়েছেন তিনি। শামি ছাড়াও স্কোয়াডে রয়েছেন আরও ৪ পেসার।

ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা। এই তারকাও চোট নিয়ে বাইরে ছিলেন ৫ মাস। সুস্থ হয়ে ফিরেই আইপিএল খেলেছেন সবগুলো ম্যাচেই। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের এই স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন আরও দুজন। অশ্বিনের সঙ্গে রয়েছেন জাদেজা। তাদের সঙ্গে খণ্ডকালীন হিসেবে কাজে আসবেন যুবরাজ সিং। গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষেই পুনরায় দলে ফেরার সুযোগ পান বাঁহাতি এই ক্রিকেটার।

এই স্কোয়াডে বেশ কয়েকজনই রয়েছেন যারা ছিলেন ইনজুরিতে। সেই চোট সারিয়ে তারা কেমন পারফরম করেন তা দেখতেই ঘরোয়া ক্রিকেটে নজর ছিল নির্বাচকদের। তবে এদের মাঝে ব্যতিক্রম ছিলেন অশ্বিন। পুরোপুরি বিশ্রামেই ছিলেন এই অলরাউন্ডার।  এমনকি আইপিএলে রাইজিং পুনের হয়েও বিশ্রামে রয়েছেন। পুরো স্কোয়াডে একমাত্র উইকেটকিপার হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক ধোনি।

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), কেদার যাদব, মনিশ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, রবিন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি। 

 স্ট্যান্ডবাই: রিশাব পান্ত, কুলদিপ যাদব, শারদুল ঠাকুর, সুরেশ রায়না ও দিনেশ কার্তিক।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম