লিটন-নাজমুলের পর রকিবুলেরও সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৭, ১৬:৫৮আপডেট : ০৮ মে ২০১৭, ১৭:০৪

লিটন-নাজমুলের পর রকিবুলেরও সেঞ্চুরি ঐতিহাসিকভাবেই আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যার রেশ থাকে ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেটারদের মাঝেও। সময়ের সঙ্গে সেই উত্তেজনা কিছুটা কমলেও মাঠে ক্রিকেটারদের মাঝে রোমাঞ্চটা ঠিকই আগের মতোই থাকে!

সোমবার এমন এক উত্তেজনাকর ম্যাচে তিনটি সেঞ্চুরি এসেছে বিকেএসপিতে। চলতি মৌসুমে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে এই দুই ঐতিহ্যবাহী ক্লাব। ম্যাচটিতে প্রথম ইনিংসে আবাহনীর দুই টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন। এরপর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল হাসানও।

টসে জিতে আগে ব্যাটিং করা আবাহনী নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাসের সেঞ্চুরিতে ৩৬৬ রান সংগ্রহ করে। লিটন শুরু থেকেই মোহামেডানের বোলারদের ওপর ছড়ি ঘুরাতে থাকেন। ১০৩ বলে ১৫ চার ও ২ ছক্কায় তিনি চলতি মৌসুমের প্র্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। অনিয়মিত বোলার শামসুর রহমানের বলে আউট হওয়ার আগে ১৩৫ রানের ইনিংস খেলেন এই ওপেনার। আউট হওয়ার আগে নাজমুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৯ রানের জুটি গড়েন।

তবে এই সঙ্গীকে হারিয়েও চুপসে যাননি নাজমুল। চলতি মৌসুমের দ্বিতীয় সেঞ্চুরি পান তিনি। এর আগে এই মৌসুমেই প্রাইম দোলেশ্বরের বিপক্ষে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তরুণ এই ব্যাটসম্যান। ওই ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। কামরুল ইসলাম রাব্বির বলে আউট হওয়ার আগে ১০০ বলে ৩ চার ও ৬ ছক্কায় তিনি ১১০ রানের ইনিংস খেলেছেন। আর সেই লিটন-নাজমুলের ব্যাটেই ৩৬৬ রানের বড় সংগ্রহ পায় আবাহনী।

পাহাড়সম লক্ষের বিপরীতে খেলতে নামা মোহামেডান শুরুতে অবশ্য চাপে পড়ে। কিন্তু এই দলে খেলা অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল হাসানের সেঞ্চুরিতে চাপমুক্ত হয় কয়েক বছর ধরে শিরোপা বঞ্চিত থাকা মোহামেডান। আবাহনীর বোলারদের ওপর চেপে খেলে সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। ৬২ বলের ঝড়ো ইনিংসে সেঞ্চুরি পূরণ করতে ৮টি বাউন্ডারি ছাড়াও ছিল ৭টি ওভার বাউন্ডারি।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম