ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড দলে সিমি সিং

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৭, ১২:৫৫আপডেট : ০৯ মে ২০১৭, ১৬:২৫

ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং। বাংলাদেশ, নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলতে স্কোয়াড ঘোষণা করলো আয়ারল্যান্ড। সদ্য ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়া দল আগের সিরিজ থেকে পরিবর্তন এনেছে একটি। অ্যান্ডি ম্যাকব্রিনের জায়গায় দলে ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং। পাঞ্জাবে জন্ম নেওয়া এই অলরাউন্ডার আইরিশদের হয়ে ‘এ’ দলে খেলার পরই ডাক পেলেন ১৪ সদস্যের জাতীয় দলে।

গত মাসেই আইরিশদের নাগরিকত্ব পান সিমি সিং। আয়ারল্যান্ড ও ঘরোয়া দলের হয়ে আলো ছড়ানোতেই ভাগ্য খুলে যায় ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারের। একই সঙ্গে কোচিংয়েও যুক্ত ছিলেন তিনি। তাই দলে ডাক পেয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি, ‘আমি সত্যিই অভিভূত। সামনের ম্যাচ খেলতে মুখিয়ে আছি।’

তাকে দলে নেওয়ার পক্ষে ব্যাখ্যা রয়েছে আয়ারল্যান্ড কোচ ব্রেসওয়েলের। যাতে তিনি বলেছেন, ‘তার ব্যাট-বলে নৈপুণ্য দেখে আমি অভিভূত। ও আসলেই প্রতিভাবান। সব কিছুতে খাপ খাইয়ে নেওয়ার সামর্থ্য ওর আছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের এই স্কোয়াড কিন্তু প্রথম দুই ম্যাচের জন্য। এরপরেই পরিবর্তনের কথা ভেবে দেখবো।’

আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু ব্যালবার্নি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়েস, টিম মুরতাগ, সিমি সিং, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়েন, নিয়াল ও’ব্রায়েন, পল স্টার্লিং, স্টুয়ার্ট টম্পসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়াং।

ত্রিদেশীয় সিরিজের সূচি:

১২ মে- বাংলাদেশ-আয়ারল্যান্ড

১৪ মে-আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড

১৭ মে-বাংলাদেশ-নিউজিল্যান্ড

১৯ মে - আয়ারল্যান্ড-বাংলাদেশ

২১ মে - আয়ারল্যান্ড-নিউজিল্যান্ড

২৪ মে - বাংলাদেশ-নিউজিল্যান্ড

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক