ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য টেস্ট ছাড়ছেন আমির!

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০১৭, ২০:০০আপডেট : ০৯ মে ২০১৭, ২০:০০

মোহাম্মদ আমির টেস্ট ছাড়ার কথা ভাবছেন মোহাম্মদ আমির। শুধু ভাবা নয়, তার সতীর্থ ও ম্যানেজমেন্টের সঙ্গেও আলাপ করেছেন এনিয়ে। কীভাবে যেন গোপন আলোচনাটি ফাঁস হয়ে গেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের হারের পর নাকি আমির তার এ ভবিষ্যৎ পরিকল্পনা জানান। পাকিস্তানি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে লাল বলের ক্রিকেট ছাড়ার ভাবনা দলকে জানিয়েছেন তিনি। এর আগে সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ২০১০ সালে টেস্টকে বিদায় জানান।

একটি রিপোর্টে বলা হয়েছে, ‘কীভাবে এ গোপন আলোচনা উন্মোচিত হলো এবং কে এটা ফাঁস করল, সেটা নিয়ে আমি খুব উদ্বিগ্ন।’ সেখানে আরও লিখা হয়েছে, ‘এ গোপন আলোচনা ফাঁস করার জন্য দায়ি কে সেটা জানতে এখন ওয়েস্ট ইন্ডিজে তদন্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট।’

আমিরকে নিয়ে রিপোর্টাররা আরও লিখেছে- টেস্ট ক্রিকেটে অনেক বেশি শারীরিক ফিটনেস দরকার এবং ধৈর্য লাগে বলে সতীর্থ ও ম্যানেজমেন্টকে নিজের অপারগতার কথা জানান এ পেসার। রিপোর্ট জানায়, ‘আপাতদৃষ্টিতে সে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে পুরো মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে।’

২০১০ সালে লর্ডস টেস্টে স্পটফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছরের নিষেধাজ্ঞার পর ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আমির। এর পর ১৫ টেস্ট খেলে খুব বেশি সফলতা পাননি ২৫ বছর বয়সী। সম্প্রতি আমিরকে বোলিংয়ে আরও উন্নতির পরামর্শ দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ১১ উইকেট নিয়ে উন্নতির স্বাক্ষরই রেখেছেন বাঁহাতি পেসার। সূত্র- এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম