পদত্যাগ করছেন না মনোহর

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৭, ১৮:৩২আপডেট : ১০ মে ২০১৭, ১৮:৪১

শশাঙ্ক মনোহর আইসিসির চেয়ারম্যান পদে শশাঙ্ক মনোহরকে নিয়ে সব ধরনের অনিশ্চয়তা কেটে গেল। গত মার্চে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে আইসিসির পূর্ণাঙ্গ ও সহযোগী সদস্য দেশের পরিচালকদের অনুরোধে পুরো মেয়াদ দায়িত্ব পালনে রাজি হয়েছেন বিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট।

এ বছরের জুনে আইসিসির বার্ষিক সভা শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মনোহর। কিন্তু ক্রিকেটের শীর্ষ সংস্থায় যে পুনর্গঠন তিনি শুরু করেছেন, তা শেষ না হওয়া পর্যন্ত তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছে অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলো।

বুধবার এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘আগামী ২০১৮ সালের জুনে নির্বাচিত মেয়াদ পর্যন্ত আইসিসির স্বাধীন প্রেসিডেন্ট হিসেবে কাজ করে যাবেন শশাঙ্ক মনোহর।’

২০১৬ সালের মেতে প্রথম স্বাধীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মনোহর। দায়িত্ব পেয়েই তিনি ‘বিগ থ্রি’ নীতির অবসানে কাজ করে গেছেন। তিন বছর আগে একজোট হওয়া সেই তিন মোড়লের আধিপত্যের শেষ হয়েছে সপ্তাহ দুয়েক আগে। দুবাইয়ে আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালনা ও অর্থ সংক্রান্ত নতুন মডেলে রাজস্ব ভাগাভাগির বিষয়টি পাস হয়েছে ১৩-১ ভোটে। যেখানে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) ক্ষমতা হ্রাস পেয়েছে। সংস্কার হওয়া প্রস্তাবগুলো পুরোপুরি কার্যকর হতে অপেক্ষায় থাকতে হবে আগামী জুনের আইসিসির পূর্ণ কাউন্সিল পর্যন্ত।

আরও কিছু সংস্কার আনার লক্ষ্যে কাজ করবে আইসিসি। আগামী দুই বছর সেই পরিবর্তনের নেতৃত্বে থাকবেন মনোহর। সূত্র- এনডিটিভি, দ্য হিন্দু

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক