প্রস্তুতি ম্যাচে সাব্বিরের দুরন্ত সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৭, ১৯:২৫আপডেট : ১০ মে ২০১৭, ১৯:২৭

প্রস্তুতি ম্যাচে দারুণ সেঞ্চুরি এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হওয়ার আগে বুধবার একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ আইরিশদের একাডেমি ও ‘এ’ দল নিয়ে গড়া আয়ারল্যান্ড উলভস।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরি। মাত্র ৮২ বলে ১৬ চার ও এক ছক্কায় ঠিক ১০০ রান করে স্বেচ্ছায় মাঠ থেকে ফিরে আসেন তিনি। এছাড়া তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৭৪ বলে ৮৬ রানের চমৎকার ইনিংস।

দেশ ছাড়ার আগে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার প্রত্যয় জানিয়েছিলেন সাব্বির। কন্ডিশনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্বও দিয়েছিলেন। বুধবারের ইনিংস বুঝিয়ে দিচ্ছে, প্রতিকূল পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছেন তিনি।।

সীমিত ওভার ক্রিকেটে অনেক দিন ধরেই সাব্বির বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। সাধারণত তিন নম্বরে ব্যাট করতে নামেন তিনি। উলভসের বিপক্ষে তিনেই ব্যাট করে তিনি স্পর্শ করেছেন ‘ম্যাজিক ফিগার’।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম