টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৭, ১৫:১৬আপডেট : ১২ মে ২০১৭, ১৬:২২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করবে বাংলাদেশ। টস জিতে তাদের বিপক্ষে ফিল্ডিং নিয়েছে আয়ারল্যান্ড। শুরুতেই বৃষ্টির হস্তক্ষেপ, যে কারণে নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি দল।

চ্যাম্পিয়নস ট্রফির আগে শুক্রবার থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজে ভালো খেলে দলের প্রত্যেকে আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডে যেতে উদগ্রীব। অধিনায়ক মাশরাফিও তেমনটাই জানালেন, ‘ত্রিদেশীয় সিরিজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ভালো করতে পারি, চ্যাম্পিয়নস ট্রফির আগে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে। দলের প্রতিটি খেলোয়াড় ভালো খেলতে উন্মুখ হয়ে আছে।’

শুধু চ্যাম্পিয়নস ট্রফির আত্মবিশ্বাস নেওয়ার খোরাক নয় ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশকে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করার হাতছানি দিচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে চ্যাম্পিয়ন হতে পারলেই নিশ্চিত হয়ে যাবে টাইগারদের সরাসরি খেলা।

অবশ্য সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এক বছরে দুইবার স্লো ওভার রেটিংয়ের দায়ে এ ম্যাচে নিষিদ্ধ নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তজা। দলে জায়গা পেয়েছেন রুবেল হোসেন। আর কোনও পরিবর্তন নেই। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজের পর দলে ঢুকলেন রুবেল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম