সৌম্যর পর সাব্বিরের বিদায়

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৭, ১৬:২২আপডেট : ১২ মে ২০১৭, ১৬:৫০

সৌম্যর পর সাব্বিরের বিদায় আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ। মাত্র ১ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়েছে তারা। ৯ ওভার শেষে ৩৫ রান করেছে তারা ২ উইকেটের বিনিময়ে। 

বৃষ্টির কারণে প্রায় আধঘণ্টা পর মাঠে নামে দুই দল। ৮ রানেই বাংলাদেশ হারায় প্রথম উইকেট, পরেরটি ৯ রানে। প্রথম ওভারে ৪ রান তোলার পর দ্বিতীয় ওভারে চেজের বলে নিয়েল ও’ব্রায়েনের হাতে ক্যাচ দেন সৌম্য সরকার (৫)। সাব্বির রহমান নেমে খুব বেশি লম্বা করতে পারেননি ইনিংস। ১ ওভার বিরতি দিয়ে চেজের দ্বিতীয় শিকার হন তিনি। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এ মারকুটে ব্যাটসম্যান। ক্রিজে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

চ্যাম্পিয়নস ট্রফির আগে শুরু হওয়া ত্রিদেশীয় এই সিরিজটি বাংলাদেশর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজে ভালো খেলে দলের প্রত্যেকে আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডে যেতে উন্মুখ হয়ে আছেন। দলের অধিনায়ক মাশরাফিও তেমনটাই জানান, ‘ত্রিদেশীয় সিরিজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ভালো করতে পারি, চ্যাম্পিয়নস ট্রফির আগে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে। দলের প্রতিটি খেলোয়াড় ভালো খেলতে উন্মুখ হয়ে আছে।’

শুধু চ্যাম্পিয়নস ট্রফির আত্মবিশ্বাস নেওয়ার খোরাক নয় ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশকে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করার হাতছানি দিচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে চ্যাম্পিয়ন হতে পারলেই নিশ্চিত হয়ে যাবে টাইগারদের সরাসরি খেলা।

অবশ্য সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। এক বছরে দুইবার স্লো ওভার রেটিংয়ের দায়ে এ ম্যাচে নিষিদ্ধ নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তজা। দলে জায়গা পেয়েছেন রুবেল হোসেন। আর কোনও পরিবর্তন নেই। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজের পর দলে ঢুকলেন রুবেল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম