তামিমের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের প্রতিরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৭, ১৮:১২আপডেট : ১২ মে ২০১৭, ১৮:২১

তামিমের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের প্রতিরোধ ৭০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সতীর্থদের আসা-যাওয়া দেখতে থাকা তামিম ইকবাল অবশ্য খেলে যাচ্ছেন নিজের খেলাটা। পূরণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম হাফসেঞ্চুরি। আর সঙ্গী হিসেবে পেয়ে গেছেন মাহমুদউল্লাহকে। দুজন মিলিয়ে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ স্কোর। ২৬ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৩৫ রান।

ইতিমধ্যে পঞ্চম উইকেট জুটিতে হাফসেঞ্চুরিও পূরণ করেছেন তামিম-মাহমুদউল্লাহ। তাদের দুজনের ইনিংসের ওপর ভর দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চাপ কাটিয়ে উল্টো চেপে ধরেছে এখন আইরিশদের।

শুরুতেই ফিরে যান সৌম্য সরকার। মাত্র ৫ রান করে এই ওপেনার শিকার পিটার চেজের। খানিক পর এই আইরিশ বোলার আবারও আঘাত হানেন, এবার ফেরান সাব্বির রহমানকে। রানের খাতা খোলার আগেই এই ব্যাটসম্যান ফিরে গেলে কঠিন চাপে পড়ে যায় বাংলাদেশ। টাইগারদের স্কোর তখন ২ উইকেটে ৯! বিপর্যয় কাটাতে মাঠে নামা মুশফিকুর রহিমের শুরুটা মন্দ না হলেও এগোতে পারেননি বেশি দূর। ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

পারেননি অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে নামা সাকিব আল হাসানও। নিষেধাজ্ঞার কারণে মাশরাফি খেলতে না পারায় বাংলাদেশকে এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। দ্রুত ৩ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছে, সেই মুহূর্তে মাঠে নেমে দলের হাল ধরবেন কী, উল্টো আউট হয়ে বাড়িয়ে যান চাপ। ১৪ রান করে চেজের তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই অলরাউন্ডার।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম