খেলাধুলাকে এগিয়ে নিতে বেশ আগে থেকেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিভিন্ন লিগ চালু করে ভারত। ফুটবল, ক্রিকেট, প্রো কাবাডিসহ বেশ কয়েকটি ক্রীড়া বিভাগে রয়েছে এর প্রচলন। যাতে এবার নিজেই দল কিনে ফেলেছেন ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। তবে এককভাবে নয় এন প্রসাদের সঙ্গে মিলে তামিলনাড়ু ভিত্তিক ফ্র্যাঞ্জাইজির মালিকানা কিনেছেন তিনি।
পঞ্চম মৌসুমের জন্য শচীনসহ আরও তিনটি করপোরেট হাউস রয়েছে প্রো কাবাডি লিগে দলের মালিকানায়।
শুধু এখানেই নয়,শচীন ইন্ডিয়ান সুপার লিগেও একটি দলের মালিক। একই সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গেও যুক্ত আছেন সাবেক এই তারকা।
/এফআইআর/








