৩ পেরিয়ে বাংলা ট্রিবিউন

বাংলা ট্রিবিউনের সঙ্গে ক্রিকেটের ২২ গজে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৭, ১৯:৫২আপডেট : ১৩ মে ২০১৭, ২০:০৩

বাংলা ট্রিবিউনের সঙ্গে ক্রিকেটের ২২ গজে সময়ের পালাবদলে ‘কম কথায় সব কথা’র স্লোগান নিয়ে আরও এক সাফল্যময় বছর পার করল বাংলা ট্রিবিউন। তৃতীয় থেকে চতুর্থ বছরে পা দেওয়ার মাঝে ক্রিকেটের ২২ গজে অনেক সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েছে প্রতিষ্ঠানটি। কেউ ব্যাট হাতে, কেউ বল হাতে লিখেছেন নতুন অধ্যায়। গত এক বছরের তেমন কিছু মুহূর্ত-অর্জন তুলে ধরা হলো এই শুভ দিনে-

১ : টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে এতদিন হারের যন্ত্রণাই ছিল সঙ্গী। হতাশার বৃত্ত ভেঙে প্রথমবারের মতো ইংলিশদের পাঁচ দিনের ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে প্রথম টেস্ট জয়ও এসেছে এই সময়ে।

৭ : ২০১৬ সালের মে থেকে এখন পর্যন্ত বাংলদেশ খেলেছে ৭ টেস্ট।
১৭ : এই সময়ের মধ্যে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছে ১৭টি ম্যাচ, যার মধ্যে রয়েছে ১২ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি।
১৯ : ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। অভিষেকেই দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে ১২৯ বছরের রেকর্ড ভেঙে দেন তিনি।
২১ : গত এক বছরে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ২১ উইকেট নিয়েছেন মাশরাফি।
৩৫ : টেস্টে সবচেয়ে বেশি ৩৫ উইকেট মিরাজের।
১০০ : কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ম্যাচ জিতে বাংলাদেশ গড়েছে নতুন কীর্তি।
২১৭ : বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির দেখা পান সাকিব। ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে করেন ২১৭, যা বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।
৫৯৫ : টেস্টে বাংলাদেশের দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রানের ইনিংসও এসেছে এই সময়ে। ওয়েলিংটন টেস্টে ৫৯৫ রান করে মুশফিকরা ঘোষণা করেছিলেন প্রথম ইনিংস।
৬৫৬ : গত এক বছরে টেস্টে সবচেয়ে বেশি রান সাকিবের। গত বছরের মে থেকে এই অলরাউন্ডার সাদা পোশাকে করেছেন ৬৫৬ রান।
১১৪৫ : তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি রান অবশ্য তামিম ইকবালের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তার রান ১১৪৫।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম