চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি বেড়েছে ৫ লাখ ডলার

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৭, ১৭:২৯আপডেট : ১৪ মে ২০১৭, ১৭:২৯

চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি বেড়েছে ৫ লাখ ডলার ইংল্যান্ডের ৩ ভেন্যুতে হতে যাওয়া আগামী আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি আরও ৫ লাখ ডলার বেড়েছে। ৮ জাতির এ টুর্নামেন্টে সব মিলিয়ে ৪৫ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

রবিবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে আরও জানায়, বিজয়ী দল পাবে ২২ লাখ ডলারের চেক। ২০১৩ সালে সর্বশেষ সংস্করণে প্রাইজমানি ছিল ৪০ লাখ ডলার।

কার্ডিফ ওয়েলস, এজবাস্টন ও দ্য ওভালে প্রতিদ্বন্দ্বিতা করবে দলগুলো। টুর্নামেন্টের রানার-আপ পাবে ১১ লাখ ডলারের চেক। বাকি দুই সেমিফাইনালিস্ট পাবে সাড়ে ৪ লাখ ডলার করে। ৯০ হাজার ডলার নিয়ে ঘরে ফিরবে প্রতি গ্রুপের তৃতীয় দল। আর দুই গ্রুপের শেষ দুই দল পাবে ৬০ হাজার ডলার করে।

আগামী ১ থেকে ১৮ জুন পর্যন্ত হবে এ টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে ইংল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এ প্রতিযোগিতা। গ্রুপের অন্য দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ভারত ‘বি’ গ্রুপে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম