‘মায়েরাই আসল অলরাউন্ডার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৭, ১৮:০৫আপডেট : ১৪ মে ২০১৭, ১৮:২৬

মায়ের প্রতি ভালোবাসা কোনও দিবস দিয়ে বেঁধে রাখা যায় না। তারপরও মায়ের জন্য একটি ‘বিশেষ দিন’ মে মাসের দ্বিতীয় রবিবার, যে দিন ‘মা দিবস’ পালন করা হয় বিশ্বজুড়ে। বিদেশে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম। তারা ছবি পোস্ট করার পাশাপাশি নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন মাকে নিয়ে।

কেউ নিজেদের ফেসবুকের ভেরিফাইড পেজে, কেউ বা আবার বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন। মাকে ঘিরে ক্রিকেট তারকাদের অনুভূতির কথা বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হলো ‘মা দিবসে’।

সাকিবের মা ও মেয়ে সাকিব আল হাসান

মায়েদের কাজ এর কোনও শেষ নেই। মায়েরা কাজ করে, রান্না করে, বাজার করে, সেবা করে এবং আরও অনেক কিছু করে। কিন্তু এতো কিছুর পরও মায়েরা থেমে থাকে না। তাই তো তারা আসল অলরাউন্ডার! সকল অলরাউন্ডার মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা।

মুশফিক ও তার মা মুশফিকুর রহিম

আমি যে আজকে এতদূর আসতে পেরেছি এটার পেছনে রয়েছে আমার মায়ের বিরাট অবদান। আমাদের সম্পর্কটা ভাষায় বোঝানো যাবে না... মায়ের হাসিই আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অনেক ভালোবাসি তোমাকে মা। সকল মায়েদের জানাই মা দিবসের শুভেচ্ছা।

মায়ের সঙ্গে মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ

প্রতিটি দিনই আমার জন্য মা দিবস। কারণ মাকে ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। পৃথিবীর সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছা।

সাব্বির ও তার মা সাব্বির রহমান

আমি একটি ব্যাপার বিশ্বাস করি, মায়ের দোয়া ছাড়া জীবনে ভালো ও বড় কিছু করা সম্ভব নয়। যার ওপর মায়ের দোয়া আছে সে সর্বোচ্চ স্থান পর্যন্ত যেতে পারবে। ছোটবেলা থেকে মা-বাবা ছাড়া থাকার অভ্যাস ছিল না। তবে এখন খেলার কারণে নিয়মিতই রাজশাহী কিংবা দেশের বাইরে থাকতে হয়। দেশে থাকলে ছুটির সময়গুলো মায়ের সঙ্গে কাটানোর চেষ্টা করি। মাঝে মাঝে ঢাকাতেও মা আসে। তবে যখন বিদেশে থাকি, তখন চেষ্টা করি প্রতিদিনই তার সঙ্গে ফোনে কথা বলতে। গত বছর মা দিবসের আগের দিন রাজশাহী থেকে ঢাকায় এসেছিল। পুরো দিনটা মায়ের সঙ্গে কাটিয়েছিলাম।  এবার বিদেশে থাকায় সেটা আর হচ্ছে না। মায়ের ঋণ তো আসলে শোধ করা যাবে না। মাকে এতো কষ্ট দিয়েছি, আসলে ‘স্যরি’ বললে ওই কষ্ট লাঘব হবে না। বাংলা ট্রিবিউনের মাধ্যমে মাকে জানাতে চাই, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। যদিও অনেক ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। সামনা-সামনি হয়তো এই ভালোবাসার কথা, ক্ষমা চাওয়ার কথা বলতে পারব না।

মায়ের সঙ্গে বড়বেলা ও ছোটবেলার তাসকিন তাসকিন আহমেদ

হ্যাপি মা দিবস আম্মা। আমার জান..। তোমকে খুব মিস করছি…।

মিরাজ ও তার মা মেহেদী হাসান মিরাজ

পৃথিবীর সবচেয়ে মধুর কথা ‘মা’। মায়ের মতো আপন কেউ কোনও দিন চাইলেও হতে পারবে না। আমি আমার মাকে অনেক অনেক ভালোবাসি। আসলে শুধু আমি না, পৃথিবীর প্রত্যেক সন্তানই তার মাকে ভালোবাসে। বাংলা ট্রিবিউনের মাধ্যমে মাকে বলতে চাই, মা তোমার দোয়া নিয়ে আমি অনেক বড় হতে চাই, তোমার সম্মান বাড়াতে চাই।

লিটন ও তার মা লিটন দাস

‘মা’ পৃথিবীর সবথেকে মধুর ডাক, আর এই মায়ের কাছেই প্রতিটি সন্তান খুঁজে পায় অকৃত্রিম ভালোবাসা আর সবথেকে নিরাপদ আশ্রয়। আমার মা, যে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে, যাকে ছাড়া, যার মমতা ছাড়া আজকে আমি এখানে আসতে পারতাম না। যখন সবথেকে খারাপ সময়টাও পার করি তখন এই মায়ের কোলেই থাকে আমার শেষ আশ্রয়। সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া সবথেকে দামি উপহার। মা ভালোবাসি তোমাকে। আজ মা দিবস। পৃথিবীর সব মাদের প্রতি রইল শ্রদ্ধা আর ভালোবাসা।

মায়ের সঙ্গে নুরুল হাসান নুরুল হাসান সোহান

মায়ের কাছ থেকে অনেক দূরে আছি। সব সময়ই মিস করি। যখন বাসায় যাই, তখন দূরে থাকার বিষয়গুলো সুদে-আসলে তুলে নেই। যত প্রিয় খাবার আছে তখন আম্মাকে দিয়ে রান্না করাই। এরপর মোটা হওয়ার মিশন নিয়ে নামি (হাসি)। মাকে অনেক অনেক বেশি ভালোবাসি। হয়তো মা এটা জানে না। অবশ্য জানতেও পারে।  মা-তো সন্তানদের সবকিছুই জানেন। ছোটবেলা থেকে মা আমাদের ভাই-বোনদের জন্য অনেক কষ্ট করেছেন। এজন্য মাকে কখনোই ধন্যবাদ দেওয়া হয়নি। লাভ ইউ মা….।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম